ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ৯ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৪ মাদক কারবারি

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ শহরের সুতিয়াখালী নতুন বাজার এলাকায় র‍্যাব-১৪ এর অভিযানে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি নোহা মাইক্রোবাস এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে , র‌্যাব-১৪ এর ময়মনসিংহ কোম্পানির একটি দল কোতোয়ালী থানার অন্তর্গত সুতিয়াখালী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ছনখোলা গ্রামের মো. আব্দুল মালেক (৪০) ও মো. শাহজাহান খান (৪৫);
এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার সুতিয়াখালী গ্রামের মো. আবু রাহাত (৩৫) ও মো. উজ্জ্বল মিয়া (৪০)।

See also  ঈশ্বরগঞ্জে ১৫ আগস্ট পালনের নামে নাশকতার অভিযোগে আটক ৩

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছিল। অভিযানে গাড়ির ভেতর থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

See also  ময়মনসিংহে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্য আটক

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন,
“মাদক শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশকেও ধীরে ধীরে গ্রাস করে। যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। র‌্যাব সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with