• Latest
  • Trending
  • All
কাজ না করেই ২০ নলকূপের বিল উত্তোলন, জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতি চরমে

কাজ না করেই ২০ নলকূপের বিল উত্তোলন, জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতি চরমে

January 29, 2026

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Saturday, June 13, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

কাজ না করেই ২০ নলকূপের বিল উত্তোলন, জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতি চরমে

কাজ না করেই ২০ নলকূপের বিল উত্তোলন, জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতি চরমে

by Abdul Hoque Liton
January 29, 2026
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
কাজ না করেই ২০ নলকূপের বিল উত্তোলন, জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতি চরমে
707
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল হক লিটন ময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং ভুবকুড়া ইউনিয়নে সরকারি জনস্বাস্থ্য প্রকল্পের আওতায় ২০২৩–২৪ অর্থবছরে ২০টি অগভীর নলকূপ স্থাপনের কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের নামে কোনো কাজ শুরু না করেই  তিন বছর আগে প্রায় ২০ লক্ষ টাকা বিল উত্তোলন করা হয়।

স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘ সময় ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকায় সংশ্লিষ্ট ২০টি পরিবার তীব্র পানিসংকটে পড়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়েছে। নিরাপদ পানির অভাবে দৈনন্দিন জীবন, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দপ্তরের হিসাব অনুযায়ী বিল উত্তোলনের বহুদিন পর সম্প্রতি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে আরও সন্দেহ ও ক্ষোভের জন্ম দিয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করে আগাম অর্থ উত্তোলনের ঘটনাকে স্থানীয়রা গুরুতর অনিয়ম ও দুর্নীতি হিসেবে দেখছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, এ অনিয়ম ও দুর্নীতির সঙ্গে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন, হালুয়াঘাটের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাজিব আহমেদ, মেকানিক আব্দুল কুদ্দুস ও খালিদসহ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অলি এন্টারপ্রাইজ।

অনুসন্ধানে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের সময়ের ছবি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কল রেকর্ড ফাঁস হওয়ার তথ্য উঠে এসেছে, যা অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এসব দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানে মাঠে নামলে, দীর্ঘ তিন বছর কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে সম্প্রতি তড়িঘড়ি করে কয়েকটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট অবকাঠামোগত কাজ এখনো সম্পন্ন হয়নি। দায়সারা ও নিম্নমানের কাজের ফলে কিছু নলকূপে সঠিকভাবে পানি উঠছে না, আবার অনেক নলকূপে ঘোলা পানি বের হচ্ছে। কোনোমতে ভুক্তভোগীদের মন রক্ষা করার চেষ্টা করা হলেও বাস্তবে এসব নলকূপ স্থাপন সত্ত্বেও সংশ্লিষ্ট পরিবারগুলো নিরাপদ পানির অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে।

See also  বিএনপি বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের"

অনুসন্ধানে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের সময়ের ছবি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কল রেকর্ড ফাঁস হওয়ার তথ্য উঠে এসেছে, যা অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।  তবে এ বিষয়ে কথা বলতে নারাজ সাবেক উপসহকারী প্রকৌশলী রাজিব আহমেদ।

ভুক্তভোগী মোঃ হানিফ মিয়ার মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার পুত্রবধূ আর্সেনিকযুক্ত পানি পান করে মারা গেছে। আমরা সরকারি নিয়ম মেনে ফি জমা দিয়েছি। কিন্তু নলকূপ কোথায়, কেউ বলতে পারে না। কাগজে কাজ দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। আমার পরিবারের ১০ জনের বেশি মানুষ আজ পানির জন্য হাহাকার করছে। এটা শুধু দুর্নীতি না, এটা আমাদের জীবনের সঙ্গে প্রতারণা।

ভুবকুড়া ইউনিয়নের আদিবাসী বাসিন্দা হারুন সাংমা জানান, ২০২৩ সালে সরকারি ফি জমা দিয়েছি। তালিকায় নাম থাকার পরও আজ পর্যন্ত নলকূপ পাইনি। আমাদের দেওয়া টাকার কী হয়েছে জানি না। পানি না থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে আছি। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া হালিমাতুস সাদিয়া (রাঃ) মহিলা কওমি মাদ্রাসার প্রিন্সিপাল জানান, আমার মাদ্রাসায় ৩  শতাধিক শিক্ষার্থী রয়েছে।  ২০০৩ সালে ১০ হাজার ৫০০ টাকা জমজমা দিয়েও এখনো কোন নলকূপ পাচ্ছিনা। নলকূপ প্রকল্পের তালিকায় নাম থাকলেও বাস্তবে সেটি স্থাপন করা হয়নি। ফলে ৩ শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছে।

See also  ফুলপুরে ভুয়া এনআইডি তৈরি, এক জনকে ৪০ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা খুব শিগগিরই কাজ শুরু করব। কাজ না করেই বিল উত্তোলনের বিষয়টি জানতে চাইলে তিনি জানান,  কিছু টাকা উত্তোলন করা হয়েছে কত টাকা উত্তোলন করা হয়েছে তা আমার জানা নেই। বিল উত্তোলনের বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের এখতিয়ার।

ময়মনসিংহ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ছামিউল হক জানান, নির্ধারিত সময়ের মধ্যে ২০টি নলকূপ স্থাপন না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে লিখিতভাবে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৩ অর্থবছরের প্রকল্পের কাজ চলতি মাস থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে। তবে কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দেওয়াই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কাজ।

প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাচ্চু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাজিব আহমেদের সঙ্গেও একটু ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
তাদের এই নীরবতায় অভিযোগকে আরও জোরালো করেছে বলে মনে করছেন এলাকাবাসী।

হালুয়াঘাটের ভুবকুড়া ইউনিয়নের এই জনস্বাস্থ্য প্রকল্পের অনিয়ম শুধু আর্থিক দুর্নীতির অভিযোগ নয়, এটি একটি গভীর মানবিক সংকটের প্রতিফলন। কাজ ছাড়াই বিল উত্তোলনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দুদকসহ সংশ্লিষ্ট তদন্ত সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী

Tags: কাজ না করেই ২০ নলকূপের বিল উত্তোলনজনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতি চরমে
Share283Tweet177
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In