কারা কর্তৃপক্ষের অসাধু সদস্যদের সহায়তায় পালানো তিন আসামি ফের গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ কারাগার থেকে পলাতক একটি হত্যা মামলার তিন আসামিকে আবারও গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতের দিকে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে র‌্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, তারাকান্দা উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি আনিছ, রাশেদুল ও জাকিরুলকে চলতি বছরের ২৩ জানুয়ারি র‌্যাব গ্রেফতার করে। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের পুলিশের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের কিছু অসাধু সদস্যের সহায়তায় হত্যা মামলার এই তিন আসামি কারাগার থেকে পালিয়ে যায়। বিষয়টি র‌্যাবের নজরে আসার পরপরই পলাতকদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামিই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যতারাটি গ্রামের হযরত আলীর ছেলে বলে জানান র‌্যাব অধিনায়ক।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

See also  প্রিন্সকে বরণে উচ্ছ্বাস— অপেক্ষার প্রহর গুনছে হালুয়াঘাট-ধোবাউড়ার কর্মীরা

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with