• Latest
  • Trending
  • All
ক্ষমতা নয়, জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন – প্রিন্স

ক্ষমতা নয়, জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন – প্রিন্স

January 30, 2026

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home বিভাগ

ক্ষমতা নয়, জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন – প্রিন্স

ক্ষমতা নয়, জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন - প্রিন্স

by Abdul Hoque Liton
January 30, 2026
in বিভাগ, ময়মনসিংহ
0
ক্ষমতা নয়, জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন – প্রিন্স
500
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়—এ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।” তিনি আরও বলেন, ধান বাংলাদেশের প্রাণ। দেশের সিংহভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং ইনশাআল্লাহ জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন করবে।

প্রিন্স বলেন, হালুয়াঘাট-ধোবাউড়া আসনে ধানের শীষের এমপি নির্বাচিত হলে ব্যাটে বলে মিলিয়ে ছক্কা মেরে এই জনপদের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা হবে। দশকের পর দশক ধরে গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আর পিছিয়ে রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না, জনগণও বিশ্বাস করে না। যারা বিএনপির পরিচয়ে পরিচিত হয়ে দলের হাইকমান্ডের কাছে প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিভ্রান্ত করছে, তারা রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তাদের দলের প্রতি কোনো আনুগত্য বা ভালোবাসা নেই। তারা সেমাই-চিনি দিয়ে জনগণকে কিনতে চায়। অথচ জনগণ সেমাই-চিনি নয়, চায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, কলকারখানা, কর্মসংস্থান ও ভাগ্যের পরিবর্তন।

See also  ফুলপুর-তারাকান্দার আশা ও পরিবর্তনের প্রতীক—সাহসী তরুণ নেতা জোবায়েদ হোসেন শাকিল

একমাত্র ধানের শীষে ভোট দিলেই তা সম্ভব।
প্রিন্স প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে, তাদের দুঃখ মোচন হলে দেশের দুঃখ মোচন হবে।
তিনি গারো পাহাড়ের পাদদেশের মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট মানেই উন্নয়ন, ধানের শীষে ভোট মানেই ন্যায়বিচার ও জনগণের শাসন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নয়ন ও স্বনির্ভরতার রাজনীতি শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা বাস্তব রূপ দিয়েছিলেন। আজ তারেক রহমানের সাহসী ও যুগান্তকারী পরিকল্পনার মধ্য দিয়েই হালুয়াঘাট-ধোবাউড়াসহ সারাদেশে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বাস্তব পরিবর্তন আসবে।

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টায় তিনি নিজ বাড়িতে হালুয়াঘাটের দক্ষিণাঞ্চলের সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১১টায় যুগলী ইউনিয়নের নয়াপাড়া, বিকেলে ধুরাইল ইউনিয়নের ডোবারপাড় ও করোনা বাজার, সন্ধ্যায় স্বদেশী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ ইটাখোলা এবং রাতে আমতৈল ইউনিয়নের মঠ বাজারে পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

See also  ফুলপুরে নববিবাহিত চা বিক্রেতা রাজুর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

রাতে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি হালুয়াঘাটে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং বছরব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক আরফান আলী ও আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, শফিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক মেহবুবুর রহমান মুকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, যুগলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল কাশেম, প্রভাষক মাসুম বিল্লাহ, সারোয়ার হোসেন, আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পড়ান আলী কঞ্চু, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া এসব সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tags: ক্ষমতা নয়জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন - প্রিন্স
Share200Tweet125
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In