গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চলছে

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চলছে

মতিউর রহমান মতি গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় এক কিশোরী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাপলা আক্তার (১৪)। সে বিরই নদীরপাড় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—আরিফ (৮) ও জুবায়ের (৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শিক্ষার্থীসহ যাত্রীরা খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। মাঝনদীতে পৌঁছানোর পর প্রবল স্রোতের টানে নৌকাটি দুলতে দুলতে হঠাৎ ডুবে যায়। এ সময় তিনজন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়।

See also  ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মজিদের মতবিনিময়

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে গফরগাঁও ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে অংশ নেয়া গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান,

শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুকে উদ্ধারে অভিযান এখনো চলছে। নদীতে স্রোতের কারণে কাজ কিছুটা জটিল হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

See also  ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন,নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, নৌকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। তারা খেয়া পারাপারে স্থায়ী ও নিরাপদ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই শিশুর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with