• Latest
  • Trending
  • All
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ তদন্তই পিবিআই-এর মূল লক্ষ্য

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ তদন্তই পিবিআই-এর মূল লক্ষ্য

August 25, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Tuesday, June 2, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ তদন্তই পিবিআই-এর মূল লক্ষ্য

ময়মনসিংহে পিবিআই জেলা কার্যালয়ে আকস্মিক পরিদর্শন, মামলা তদন্তে গতি ও মানোন্নয়নের কড়া নির্দেশনা

by Abdul Hoque Liton
August 25, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ তদন্তই পিবিআই-এর মূল লক্ষ্য
503
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান গতকাল রবিবার হঠাৎ ময়মনসিংহ জেলা পিবিআই কার্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি জেলা কার্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চলমান মামলার অগ্রগতি, তদন্ত প্রক্রিয়া ও গুণগত মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পুলিশ সুপার রকিবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ডিআইজি সায়েদুর রহমান, জেলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সঠিক ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। জনগণের আস্থা অর্জন করতে হলে প্রতিটি মামলার তদন্ত হতে হবে প্রমাণভিত্তিক, পেশাদারিত্বপূর্ণ এবং সর্বোচ্চ আন্তরিকতায় সম্পন্ন।”

See also  শরীরে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ৪ লাখ টাকা চুরি, দুই বছর পর চোর গ্রেফতার

তিনি আরও বলেন, শুধু মামলার নিষ্পত্তিই নয়; জনগণের কাছে পিবিআই-এর প্রতিটি কর্মকর্তা আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। তাই তদন্ত প্রক্রিয়ায় কোনো গাফিলতি, দীর্ঘসূত্রিতা বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। ন্যায়বিচারের স্বার্থে প্রতিটি মামলা নিরপেক্ষভাবে, দ্রুততার সঙ্গে এবং উচ্চমান বজায় রেখে নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

সভায় ডিআইজি চলমান ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাসমূহের ডকেট পর্যালোচনা করেন। তিনি তদন্তকারী কর্মকর্তাদের প্রতি দ্রুত নিষ্পত্তির জন্য স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জটিল ও বহুল আলোচিত মামলাগুলোতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে দক্ষতা বৃদ্ধি এবং তদন্ত কৌশলে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের ওপর জোর দেন।

See also  সন্ত্রাসী কায়দায় চাচাকে পিটিয়েছে ভাতিজা, দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

তিনি উল্লেখ করেন, পিবিআই শুধু মামলা তদন্তকারী সংস্থা নয়, এটি জনআস্থার একটি প্রতিষ্ঠান। তাই জনগণের আস্থা অটুট রাখতে প্রতিটি কর্মকর্তাকে নিষ্ঠা, সততা এবং দায়িত্ববোধের মাধ্যমে কাজ করতে হবে। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ছাড় দেওয়া হবে না, ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”

এ সময় তিনি তদন্তকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক ফরেনসিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা ডিআইজি-এর দিক নির্দেশনা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: ময়মনসিংহে পিবিআই জেলা কার্যালয়ে আকস্মিক পরিদর্শনমামলা তদন্তে গতি ও মানোন্নয়নের কড়া নির্দেশনা
Share201Tweet126
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In