ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুই শিশু

মতিউর রহমান মতি গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় শাপলা বেগম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু শিক্ষার্থী—সাত বছর বয়সী জুবায়ের ও আরিফ।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার দত্তেরবাজার খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই তিনজন শিশুশিক্ষার্থী নদী পার হয়ে এবতেদায়ী মাদ্রাসায় যাচ্ছিল। এসময় খেয়াঘাটে যাত্রীবোঝাই একটি নৌকা হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযানে অংশ নিলেও শাপলা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, নিখোঁজ রয়েছে শিশু জুবায়ের ও আরিফ।

See also  সড়কে প্রাণ গেল ১৪ জনের, মৃত্যু থামছে না তারাকান্দা-ফুলপুর মহাসড়ক

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “নদী পারাপারের সময় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গেলে ঘটনাস্থলেই একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু, যারা সবাই এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী।”

এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে বিশেষ প্রশিক্ষিত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তারা নিখোঁজ শিশুদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

See also  প্রতিহিংসার রাজনীতি না করে আসুন উন্নয়নের রাজনীতি করি — প্রিন্স

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নদীপথে নিয়মিত পারাপারে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নদী পারাপারে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলে পরবর্তী আপডেটে জানানো হবে বলে মন্তব্য করেন পুলিশ।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with