ভ্রাম্যমাণ আদালতে ছবি তুলাকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর, মালিক জেলহাজতে

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সংবাদ সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় এক ক্লিনিক মালিককে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় রোগীদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। অভিযানে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা ছবি ধারণ করতে গেলে সোমা প্যাথলজিক্যাল ল্যাবের মালিক মাহবুবুর রহমান সুমন তাদের আপত্তিকর মন্তব্য করেন এবং ছবি তুলতে নিষেধ করে।

See also  ফুলপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি জুলফিকার আলী জুলমত প্রতিবাদ জানালে সুমন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা ও মারধর করেন। তাৎক্ষণিক সুমনকে আটক করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত।

পরে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে তাকে জেলহাজতে পাঠায়। একই সঙ্গে অনুমোদনহীন সোমা প্যাথলজিক্যাল ল্যাব সিলগালা করা হয়।

See also  ধানের শীষে ভোট দিলে, দেশ গড়বো মিলে মিশে -সৈয়দ এমরান সালেহ প্রিন্স

হামলায় আহত সাংবাদিক জুলমত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি এলাকায় তীব্র নিন্দার জন্ম দিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত জানান,
“অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ও ৪টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। সরকারি কাজে বাধা সৃষ্টি ও সাংবাদিকের উপর হামলার কারণে সুমনকে আইনের বিধি অনুযায়ী তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়েছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with