• Latest
  • Trending
  • All
বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স

বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স

November 22, 2025
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

March 28, 2026
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Friday, April 17, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স

বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স

by Abdul Hoque Liton
November 22, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স
568
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিভাজন নয়,ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়া সম্ভব।” তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ, সম্প্রীতি এবং সুষম উন্নয়নই একটি সমৃদ্ধ জনপদ গড়ার ভিত্তি।

শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাঁসিগাঁও বাজারে গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য রাখেন। এর আগে তিনি তারেক রহমানের ৩১ দফা, বিএনপির জনকল্যাণমূলক পরিকল্পনা এবং ধোবাউড়া–হালুয়াঘাটের জন্য নিজের প্রস্তাবিত উন্নয়ন কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসমাবেশে পরিণত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন,
“বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, উন্নয়নকে কখনো দলীয়করণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। ক্ষমতায় এলে সকল মানুষের মতামত নিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি উল্লেখ করেন, গারো পাহাড়ের পাদদেশে এই অঞ্চল দীর্ঘদিন অবহেলিত। “অবহেলা, বেকারত্ব ও দারিদ্র্য হালুয়াঘাট–ধোবাউড়ার মানুষকে পিছিয়ে দিয়েছে। এই অন্ধকার থেকে বেরিয়ে আলোকিত ভবিষ্যৎ নির্মাণে প্রয়োজন ঐক্য, বিভাজন নয়।

See also  ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৫৪% —এগিয়ে মেয়েরা, সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র কাঠামোর দিকে এগোচ্ছে। জনগণ নতুন আশায়, নতুন সম্ভাবনায় বুক বাঁধছে।

তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, “তারেক রহমান জনগণের আশা,ভরসার প্রতিচ্ছবি। তিনি বিদ্বেষ, প্রতিহিংসা নয়,ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির ইতিবাচক রাজনীতিকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে চান।

জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
জনগণের রায় পেলে শুধু দলীয় সিদ্ধান্তে নয়, বরং সকল শ্রেণির মানুষের মতামত নিয়ে একটি ‘মাস্টার প্ল্যান’ করা হবে। উন্নয়নের প্রতিটি ধাপে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, রাজনীতি, ধর্ম যার যার, হালুয়াঘাট–ধোবাউড়া সবার। প্রতিহিংসাহীন, নিরাপদ, সম্প্রীতিময় জনপদ গড়ে তুলতে আমাদের ঐক্যের বিকল্প নেই। উন্নয়নের পথে সামনে তাকাতে হবে—পেছনে নয়।

See also  তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলপুরে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭টি ফোন উদ্ধার

সমাবেশে সভাপতিত্ব করেন স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই।
এছাড়াও বক্তব্য রাখেন,
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,
পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,
আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান,
শকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান,
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষে এমরান সালেহ প্রিন্স বলেন,
আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে দাঁড়াই। আলোকিত, সুষম ও সমৃদ্ধ হালুয়াঘাট–ধোবাউড়া গঠনে এই নির্বাচন আমাদের সবার সুযোগ।

Tags: বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স
Share227Tweet142
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In