ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুইটি অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বড় কালিবাড়ী সংলগ্ন এস.কে হাসপাতালের সামনে পাঁকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পাটগুদাম আটআনি পুকুরপাড়া এলাকার নিহাদ ইসলাম জ্যাম, মাসকান্দা গংসার মোড় এলাকার রফিকুর ইসলাম সনেট এবং ৩১নং চর ঈশ্বরদিয়া এলাকার মো. রনি মিয়া। তাদের সবার বাড়ি ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন এলাকায়।

See also  তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলপুরে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭টি ফোন উদ্ধার

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with