ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ২৪ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ জুলাই (বৃহস্পতিবার) রাতে নান্দাইল ও গৌরীপুর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানায়, পুলিশ সুপার কাজী আখতাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও জেলা ডিবি ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাচ-বাংলা ব্যাংকের বুথসংলগ্ন পাকা সড়ক থেকে ২৪ গ্রাম হেরোইনসহ মোঃ আশিকুজ্জামান ওরফে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর জালুয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ ।

See also  সীমান্তে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি — লে. কর্নেল মেহেদী হাসান

অন্যদিকে, একই রাতে গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু কুমার রায়ের নেতৃত্বে দ্বিতীয় অভিযানে গৌরীপুর উপজেলার বেলতলী বাজার এলাকায় বকুল ফার্মেসির সামনে থেকে মোঃ রাসেল মিয়া (২২) নামের এক যুবককে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি গৌরীপুর উপজেলার মনাটি (দড়িপাড়া) গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

See also  ফুলপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with