কৃষক দল নেতাকে হাসপাতালে দেখতে গিয়ে দোয়ার আহ্বান সাধারণ সম্পাদক আবু হান্নানে
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হালুয়াঘাট উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম কৃষি কাজ করতে গিয়ে এক সপ্তাহ আগে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হালুয়াঘাট জয় রামকুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজিজুল ইসলাম কৃষকদলের একজন একনিষ্ঠ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ, কর্মী হিসেবে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তার চিকিৎসার খোঁজখবর নিতে গত শুক্রবার হাসপাতালে ছুটে যান হালুয়াঘাট উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবু হান্নান। তিনি অসুস্থ আজিজুল ইসলামকে সান্ত্বনা দেন এবং তার পরিবারের খোঁজখবর নেন।
হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু হান্নান বলেন,
“আজিজুল ভাই আমাদের সংগঠনের একজন মূল্যবান সম্পদ। মাঠের কর্মী হিসেবেও তিনি সবার প্রিয়। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”
এই ধরনের উদ্যোগ ও মানবিক দৃষ্টান্ত হালুয়াঘাটের রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়েও একজন আহত কর্মীর পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও দায়িত্বশীল ভূমিকা।
Bijoy71TV Bijoy71TV