ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহে তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীকে দ্রুত অভিযানে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে
অতিরিক্ত পুলিশ সুপার আবদুললা্ আল মামুন জানান , ১৬ এপ্রিল সকালে কোতোয়ালী থানার দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিজ জমিতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় খলিলুর রহমান খলিল ঘর থেকে একটি ছুরি এনে ভিকটিম সুমি ওরফে সুমার বাম কাঁধের নিচে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

See also  ঈশ্বরগঞ্জে পুলিশে আসামী ধরায় ক্ষিপ্ত হয়ে বাদি পক্ষের বাড়িতে হামলা ভাংচুর

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী খলিলুর রহমান খলিল (৩৫) এবং তার স্ত্রী নাছিমা আক্তার (৪০)-কে গ্রেফতার করে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই মূল আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

See also  ফুলপুরে শহীদ কৃষক সাইফুল ইসলামের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা ও মিলাদ মাহফিল

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with