ময়মনসিংহে ধর্ষণ মামলার দুই আসামির একজন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামী ২নং আসামি মো. সজিব মিয়া (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। মামলার অপর আসামি হলেন সাগর।

র‌্যাব জানায়, গত ৫ মে রাতে ভিকটিমকে কৌশলে ডেকে নিয়ে যায় সজিব মিয়া। পরে ১নং আসামি সাগর তাকে একটি পরিত্যক্ত মেশিন ঘরের সামনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সজিব মিয়াও ভিকটিমকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়।

See also  ধোবাউড়ার গোয়াতলা বাজারে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ

এ ঘটনায় ভিকটিমের পিতা ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায়, ৮ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি সজিব মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সজিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

See also  তারাকান্দায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with