রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাস-চাঁদাবাজি ও হত্যার বিরুদ্ধে নেত্রকোনায় ‘দ্য রেড জুলাই’-এর প্রতিবাদ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টারঃ

রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও বিচারহীনতার বিরুদ্ধে ‘দ্য রেড জুলাই’ নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় জেলা শহরের তেরি বাজার মোড়ে, পোস্ট অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচিতে নেত্রকোনা শহরের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

এটি ছিল কেন্দ্রঘোষিত ‘দ্য রেড জুলাই’ টিমের সারাদেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। মিডফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা এবং তাৎপর্যপূর্ণভাবে যুবদল নেতার নাম উঠে আসা—এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর দুর্বৃত্তায়নের প্রতিফলন।

See also  সৌহার্দ্য, সাম্য ও সততার রাজনীতি ফিরিয়ে আনবে বিএনপি: প্রিন্স

বক্তারা আরও বলেন, “সোহাগের মতো অসহায় মানুষকে হত্যা শুধু ব্যক্তি নয়, সমাজকেই আঘাত করা। আজ যারা চাঁদার টাকা না দিলে পাথর দিয়ে খুন করছে, তারা যদি রাজনৈতিক দলগুলোর আড়ালে থাকে, তাহলে সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায়?”

বক্তারা জানান, তারা রাজপথে দাঁড়িয়েছেন অন্যায়, দখল, হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে।
বক্তব্য রাখেন ‘দ্য রেড জুলাই’ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় আহ্বায়ক আকাশ অভি, বিভাগীয় মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহান, নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক আহসান জিসান, নাগরিক কমিটির প্রতিনিধি রফিকুল ইসলাম সুভ এবং নেত্রকোনার বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

See also  র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে ৫ বছর ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দ্য রেড জুলাই – নেত্রকোনা জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, “এই প্রতিবাদ শুধু একটি দিন বা ঘটনার বিরুদ্ধে নয়, এটি একটি ধারাবাহিক আন্দোলনের অংশ। আমরা জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে বলছি—যারা চাঁদা না পেয়ে খুন করে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষকে দমন করতে চায়, তাদের রুখতেই আমাদের এই যাত্রা।”

তারা জানান, ভবিষ্যতেও এই অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের ধারা অব্যাহত থাকবে।

যখন দেশজুড়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও রাজনৈতিক দখলদারিত্বের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে, তখন ‘দ্য রেড জুলাই’-এর মতো তরুণদের সামাজিক প্রতিবাদ সমাজের জন্য আশার আলো হয়ে উঠেছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with