
মোঃ আব্দুল হক লিটনঃ
হালুয়াঘাটে ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য পূর্ণ সমর্থন জানানো হয়। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন,
“বিগত সময়ে স্থানীয় সরকার আওয়ামী লীগের দখলে ছিল, যা ইউনিয়ন পরিষদের স্বাধীন ও জনগণকেন্দ্রিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল। গরীব ও অসহায় মানুষের ন্যায্য অধিকার আওয়ামী লীগ নেতারা কেড়ে নিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকারকে শক্তিশালী করবে এবং জনগণের জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য। প্রকৃত উন্নয়নের জন্য শক্তিশালী ও স্বাধীন স্থানীয় সরকার অপরিহার্য। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবাকেন্দ্র, কোনো দলের রাজনৈতিক আধিপত্যের জায়গা নয়।”
ইউপি সদস্যদের উদ্দেশ্যে প্রিন্স বলেন,
“আপনারা গ্রামবাংলার ভিত্তি স্তর। জনগণের সমস্যার সাথে আপনারাই সবচেয়ে কাছ থেকে পরিচিত। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের হাতে আরও বেশি ক্ষমতা ও সম্পদ দেওয়া হবে, যাতে দ্রুত ও কার্যকরভাবে জনগণের সেবা পৌঁছে দিতে পারেন।”
হালুয়াঘাট ইউনিয়ন পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক ও আমতৈল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশসহ বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা। উপস্থিত সবাই প্রিন্সের পরিকল্পনা ও নেতৃত্বে পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
দিনজুড়ে প্রিন্স বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি সকালে বিড়ইডাকুনী গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ প্রার্থনায় যোগ দেন, পরে হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়ায় অংশ নেন। বিকেলে হালুয়াঘাট পৌর ও উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। রাতে ভুবনকুড়া ইউনিয়নের ইসলামী সম্মেলন এবং ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভা শেষে প্রিন্স সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,
“হালুয়াঘাটের মানুষ পরিবর্তন চায়। আপনারা আমাদের শক্তি ও সাহস। একসাথে আমরা স্থানীয় সরকারকে জনগণের জন্য শক্তিশালী ও কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।
Bijoy71 TV Bijoy71 TV