হালুয়াঘাট গরু বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মসজিদ মার্কেট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। আজ ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান নিজ হাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা হিসেবে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ প্রদান করেন।

এ সময় ইউএনও আলীনূর খান বলেন,
প্রাকৃতিক কিংবা অপ্রত্যাশিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। আমরা চাই, আপনারা আবার ঘুরে দাঁড়ান, নতুন করে শুরু করেন। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আরও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।”

See also  ভালুকার তৃণমূলের প্রিয় মুখ আলহাজ্ব মোরশেদ আলম: পরিবর্তনের দাবিতে জনস্রোত

উল্লেখ্য, গতকাল রাতে হালুয়াঘাট গরু বাজার সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে নিত্যপ্রয়োজনীয় পণ্য, আসবাবপত্র, ও নগদ অর্থসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,“সব পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে এই সহায়তা আমাদের জন্য বড় ভরসা। তবে পূর্ণ ক্ষতি পুষিয়ে নিতে আরও সহযোগিতা প্রয়োজন।”

See also  কাজে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি ইউএনও’র

উপজেলা প্রশাসনের সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট থানার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অগ্নিকাণ্ড রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with