তারাকান্দায় পুলিশের কঠোর অভিযানে পরোয়ানাভুক্ত ১০ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুলিশের কঠোর অভিযানে পরোয়ানাভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামীদের ধরতে পুলিশ আগেই গোপন তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে।

অভিযানে সিআর মামলার ৬ জন এবং জিআর মামলার ৪ জন আসামীকে আটক করা হয়। তারা হলেন,তারাকান্দা উপজেলার লালমা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মোঃ রাজিবুল ইসলাম, বাগুন্দা মধ্যপাড়া গ্রামের মৃত আতর আলীর ছেলে আঃ করিম, কাকনী কোনা গ্রামের আঃ হাকিমের ছেলে কাজল মিয়া, একই গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী মোছাঃ ফিরোজা খাতুন, একই গ্রামের আরেক ফিরোজা খাতুন, আছির সেকের মেয়ে আনোয়ারা বেগম, কাকনী কোনা (১০ নং বিসকা ইউনিয়ন) গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে সেকান্দর আলী, একই গ্রামের নয়ন মিয়ার স্ত্রী অঞ্জনা খাতুন, মুজাহারদী গ্রামের মৃত মাহাতাব উদ্দিন সরকারের ছেলে মোঃ আব্দুল মালেক এবং বাগুন্দা মধ্যপাড়া গ্রামের মোঃ আঃ খালেকের ছেলে মোশারফ হোসেন।

See also  গভীর রাতে শীতার্ত মানুষের দুয়ারে উষ্ণতার পরশ

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে ছিল। এদের ধরতে বেশ কয়েকদিন ধরে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, গোপন নজরদারি এবং রাতভর অভিযান চালানো হয়। অবশেষে কৌশলী অভিযানে তারা পুলিশের হাতে ধরা পড়ে।

তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে আছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম দায়িত্ব।”

See also  হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

গ্রেফতারের পর আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with