সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক

মোঃ আব্দুল হক লিটনঃ

সীমান্তে অবৈধ কার্যক্রম দমনে আবারও কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে তারা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতীর ফাকরাবাদ সীমান্ত দিয়ে অভিনব কৌশলে মাদক ও নিত্যপ্রয়োজনীয় চোরাচালানী মালামাল পাচারের চেষ্টা চালায় চোরাকারবারীরা। তবে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাচারের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

See also  গ্রামীণ উন্নয়নে সাহসী পদক্ষেপ: কৈচাপুরে নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন মাহফুজুর রহমান মুক্তা

অভিযানে ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, জিলেট ব্লেড ১ লাখ ২০ হাজার পিস, কম্বল ৮ পিস ও একটি পিকআপ আটক করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক বলেন, “মাদক ও চোরাচালান রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত রক্ষায় আমাদের সদস্যরা সর্বদা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে। দেশের যুবসমাজকে মাদকের বিষ থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।”

See also  ​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

এসময় তিনি আরও জানান, সীমান্তে চোরাকারবারীদের প্রতিটি কৌশল ভেস্তে দিতে বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং চৌকস টহল ব্যবস্থা ব্যবহার করছে। যেকোনো পরিস্থিতিতে সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর থাকবে।

স্থানীয়রা বলছেন, বিজিবির এসব অভিযান সীমান্ত এলাকায় স্বস্তি ফিরিয়েছে। সীমান্তজুড়ে এখন একটাই বার্তা,চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের জন্য কোনো ছাড় নেই।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with