হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত দিয়ে অভিনব কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি চোরাকারবারীদের।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। টহল দল সীমান্ত এলাকা থেকে ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করে। এসব ঔষধের বাজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। আসামিরা পালিয়ে যাওয়া তাদেরকে আটক করা সম্ভব হলো না বলে জানান ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী হাসান।

See also  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ী প্রেসক্লাবের মানববন্ধন

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
মাদক, চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ, কোনো অপরাধীই সীমান্ত অতিক্রম করতে পারবে না। দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ কঠোরতা অব্যাহত রাখবে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর পদক্ষেপে তাদের নেটওয়ার্ক ক্রমশ ভেঙে পড়ছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

See also  ময়মনসিংহে র‌্যাব-১৪’র পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার

 

About Abdul Hoque Liton

Share with