বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

ময়মনসিংহ  প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

র‍্যালির নেতৃত্ব দেন মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

See also  সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন সৈনিক ও জনগণের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন নতুন গতি পায়।

বক্তারা আরও বলেন, শহীদ সৈনিকদের আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

See also  দিন-রাত চুরি-ছিনতাই, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত ময়মনসিংহবাসী

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with