ময়মনসিংহ

ময়মনসিংহ-১ আসনের ফল নিয়ে আইনি লড়াই শুরু: ধোবাউড়ায় -প্রিন্স

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ-১ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি দাবি করেন, জনগণের ভোটে ধানের শীষ পরাজিত হয়নি; বরং কোটি কোটি টাকা, মিথ্যাচার ও সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধোবাউড়া সদরের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্টজন ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত …

Read More »

অপরাধ দমনে আলাদা কমিটি গঠনের ঘোষণা আবু ওয়াহাব আকন্দ এমপির

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে আলাদা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। তিনি বলেন, মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পাটগুদাম এলাকার একটি রেস্টুরেন্টে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা …

Read More »

দিন-রাত চুরি-ছিনতাই, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত ময়মনসিংহবাসী

মোঃ আব্দুল হক লিটনঃ চুরি, ছিনতাই ও ডাকাতির লাগামহীন ঘটনায় উদ্বেগ-আতঙ্কে দিন কাটছে ময়মনসিংহ নগরবাসীর। দিন-রাতের ভেদাভেদ ছাড়াই ঘটছে অপরাধ। ব্যস্ত বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে আবাসিক মহল্লা—সবখানেই যেন নিরাপত্তাহীনতার ছায়া। সাম্প্রতিক এক মাসের ব্যবধানে হাজারেরও বেশি অপরাধ সংঘটিত হওয়ার তথ্য উঠে আসায় জনমনে উদ্বেগ আরও বেড়েছে। নগরীর কাচারিঘাট, গাঙ্গিনারপাড়, চরপাড়া, ব্রিজ, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা …

Read More »

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নিবেদিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়াই সংবাদমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, …

Read More »

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

স্টাফ রিপোর্টারঃ ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ- সবকিছুই এখন মিলবে ময়মনসিংহ শহরেই, এক ছাদের নিচে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে …

Read More »

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

স্টাফ রিপোর্টার ময়মনসিংহের হালুয়াঘাটে টিকটকার হালিমকে আটকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, “টিকটকার হালিম আটকের বিষয়টি সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।” তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর পোস্ট তৈরি …

Read More »

‘ময়মনসিংহে মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আব্দুল হক লিটন ময়মনসিংহ ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সংক্ষিপ্ত সমাবেশ এবং বর্ণাঢ্য শুভযাত্রার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং …

Read More »

হালুয়াঘাটে পানি মিশ্রিত দুধ বিক্রি, নেই কোনো প্রশাসনিক অভিযান

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুধ মহলে প্রতিদিনই পানি মিশ্রিত দুধ বিক্রির অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বাজারে কোনো ভ্রাম্যমাণ আদালত বা প্রশাসনিক অভিযান চোখে পড়েনি। ফলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে এবং ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। উপজেলার প্রধান দুধ বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত পাইকারি ও খুচরা বিক্রি চলে জমজমাটভাবে। তবে একাধিক …

Read More »

প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরি: তারই শিক্ষার্থীদের হাতে চোরচক্রের সদস্য আটক

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার থানা রোড এলাকায় প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনায় তারই শিক্ষার্থীদের তৎপরতায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাহির শিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পেইজে মোটরসাইকেল চুরির বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত শিক্ষার্থীদের নজরে আসে। এরপর শিক্ষক জহির উদ্দিনের কয়েকজন …

Read More »

৯ম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ধোবাউড়ায় সরকারি কর্মচারীদের মানববন্ধন

৯ম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ধোবাউড়ায় সরকারি কর্মচারীদের মানববন্ধন মোঃ আব্দুল হক লিটনঃ ৯ম জাতীয় বেতন স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা …

Read More »