সর্বশেষ

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, পিবিআই ময়মনসিংহের পুষ্পস্তবক অর্পণ

মোঃ আব্দুল হক লিটনঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ময়মনসিংহ জেলা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ২৬শে মার্চ সকালে “মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ”-এ পুষ্পস্তবক অর্পণ করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ …

Read More »

ঈশ্বরগঞ্জে মামাতো ভাইয়ের ছু-রি-কা-ঘা-তে নি-হ-ত বৃদ্ধ আবুল কালাম

ঈশ্বরগঞ্জ থেকে উবায়দুল্লাহ রুমিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল কালাম (৬৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত আবুল কাসেম (৫৫) একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে …

Read More »

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের ১৯৯তম জামাত, সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

মো: এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লির সমাগম ঘটবে এ বৃহৎ জামাতে। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ জামাতকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে …

Read More »

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল …

Read More »

ফুলপুরে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি, অতীত রেকর্ডে হত্যা সহ একাধিক মামলা

তপু রায়হান রাব্বি  (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার গোলচত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—পৌরসভার উভয়গ্রাম কাজীয়াকান্দা গ্রামের শাজাহানের ছেলে রাসেল মিয়া (৩৬) এবং মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোলচত্বর এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। …

Read More »

এবার কারচুরির অভিযোগে ময়মনসিংহ-২ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতের নেওয়ার নির্দেশ হাইকোর্টের

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুরির অভিযোগ আমলে নিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে …

Read More »

ময়মনসিংহে ছিনতাইকারীদের অভয়ারণ্য দিগারকান্দা–আকুয়া বাইপাস, হামলায় আহত মিশুক চালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের দিগারকান্দা থেকে আকুয়া বাইপাস সড়কটি দিন দিন অস্ত্রধারী ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পূর্বে ওই সড়কে এক মিশুক চালকের ওপর হামলা চালিয়ে তার মিশুক ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছু আগে দিগারকান্দা–আকুয়া বাইপাস সড়কে একদল ছিনতাইকারী একটি মিশুকের গতিরোধ করে। এ সময় তারা চালকের কাছ থেকে টাকা-পয়সা ও …

Read More »

আন্তর্জাতিক নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেন পিবিআই

মোঃ আব্দুল হক লিটনঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” চালু করা হয়েছে। রবিবার (৮ মার্চ) পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, বিভিন্ন প্রয়োজনে পিবিআই …

Read More »

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেহেদী উৎসবে হাত রাঙালেন ৬ শতাধিক শিক্ষার্থী।

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মেহেদীর রঙে মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী আয়োজন। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করতে আয়োজন করা হয় “বাউ হেনা ফেস্ট” বা মেহেদী উৎসব। শুক্রবার (রাত) বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা …

Read More »

ভালুকায় পৌরসভা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন”

তাপস কুমার দেবনাথ  ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ভালুকা সিটি গার্ডেন–২ এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় মোঃ হাছেন আলীকে আহ্বায়ক এবং মোঃ আজিম উদ্দিন সুমনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির …

Read More »

Share with