বিভাগ

ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহ ব্যুরো : বিসিক শিল্প নগরী মাসকান্দা ময়মনসিংহের মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কে এর উৎপাদিত নাইটগার্ড মশার কয়েলের ফ্যাক্টরিতে ৮ মার্চ রবিবার রাত তিনটার দিকে একটি ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে কর্মরত দেড় শতাধিক কর্মচারী বেকার …

Read More »

ক্ষমতা নয়, জনগণের ভাগ্য পরিবর্তনে এ নির্বাচন – প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়—এ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।” তিনি আরও বলেন, …

Read More »

সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য, বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হলেন লিটন

সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হলেন লিটন মোঃ বাবুল হোসেন ময়মনসিংহঃ বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক আবদুল হক লিটন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) গ্রহণ করেন। এটি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও …

Read More »

আওয়ামী লীগ পালাতক প্রবাসী দলে পরিণত হয়েছে: এমরান সালেহ প্রিন্স

নাবিলা আফরিন হালুয়াঘাট ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির তিনটি পৃথক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এখন পালাতক প্রবাসী দলে রূপ নিয়েছে। নির্বিচারে হত্যা, দুর্নীতি, লুটপাট, দমন-নিপীড়নের মাধ্যমে হাসিনা ও আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে অফিস স্থাপন করে বাংলাদেশের বিরুদ্ধে …

Read More »

যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত জনতা ব্যাংকের শত শত কর্মকর্তা-কর্মচারী

শিবলী সাদিক খানঃ জনতা ব্যাংকে দীর্ঘদিন ধরে কর্মরত, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন—এমন অভিযোগ দিন দিন আরও প্রবল হচ্ছে। বহু বছর ধরে যারা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন, তাদের মধ্যে অনেকেই এখনো প্রথম বা দ্বিতীয় গ্রেডেই আটকে আছেন, যেখানে একই ব্যাচের অনেকেই জেনারেল ম্যানেজার (জিএম) পদেও পৌঁছে গেছেন। ১৯৯৮ সালে একই ব্যাচে …

Read More »

যড়যন্ত্রের জাল ছিঁড়েই নির্বাচন হবে: এমরান সালেহ প্রিন্স

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবারও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল সংঘাত ও বিভ্রান্তির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো পাল্টে দিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতার ভাগ নেওয়ারও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে …

Read More »

চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিএনপির অন্তরে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটন ময়মনসিংহ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের আকাংখা ও গণতন্ত্রকে বিএনপি অন্তর থেকে ধারণ করে বলেই জাতীয় ঐক্যের বৃহত্তর স্বার্থে দলটি অনেক ছাড় দিয়েছে, সর্বোচ্চটা করছে। কিন্তু ঐক্যের নামে এমন কিছু বিএনপি কখনও করবে না, যা এদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থি।” বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে হরি কিশোর রায় সড়কের …

Read More »

ফুলপুরে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুলপুরে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে পাখির বাচ্চা আনতে গিয়ে গাছের ওপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নাবিল খান (১২)। সে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল …

Read More »

শিক্ষার্থীদের পাশে বাবুল: “ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াবো, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তৈরি করবো”

শিক্ষার্থীদের পাশে বাবুল: “ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াবো, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তৈরি করবো” আব্দুল হক লিটনঃ পাঠদান চলাকালে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গৌরীপুরের ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে হাজির হন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুল। বুধবার সকালবেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরউত্তমকে সাথে নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন তাদের পড়ালেখা, পরিবার ও স্বপ্নের কথা। বাবুল শুধু রাজনৈতিক নেতাই নন, একইসঙ্গে …

Read More »

ফুলপুরে পলিথিনবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে পলিথিনমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন চালিয়েছে কড়া অভিযান। সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার ঐতিহাসিক আমুয়াকান্দা কাঁচা বাজারে পরিচালিত এক মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পলিথিন বহন, মজুদ ও বিক্রির দায়ে বাজারের একাধিক …

Read More »