ফুলপুরে পলিথিনবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে পলিথিনমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন চালিয়েছে কড়া অভিযান। সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার ঐতিহাসিক আমুয়াকান্দা কাঁচা বাজারে পরিচালিত এক মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পলিথিন বহন, মজুদ ও বিক্রির দায়ে বাজারের একাধিক দোকানে মামলা রুজু করা হয়। একইসঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।

See also  ময়মনসিংহে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মোবাইল কোর্ট শেষে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বিজয় ৭১টিভির প্রতিনিধিকে বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিনের ব্যবহার রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।”

সকলকে পরিবেশবান্ধব ব্যাগ ও প্যাকেজিং সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে হবে। এই সচেতনতা পরিবার থেকে সমাজে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম ও স্থানীয় জনগণের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

See also  বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স

“পরিবেশের ক্ষতি ঠেকাতে এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার। একইসঙ্গে বিকল্প পণ্য সহজলভ্য করতে হবে।”

বাংলাদেশে ২০০২ সাল থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হলেও এখনো কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এটি বাজারজাত করছে। এটি শুধু আইন লঙ্ঘন নয়, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

ফুলপুরে এ ধরনের কার্যকর অভিযান জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের দিক থেকেও একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with