বিটিভি’র ‘নতুন কুঁড়ি ২০২৫’: সাফল্যের প্রত্যয়ে ময়মনসিংহ

মোঃ আব্দুল হক লিটন,

ময়মনসিংহ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’–কে ঘিরে ময়মনসিংহে অনুষ্ঠিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় আয়োজনে সর্বাত্মক সফলতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। রবিবার বিকেলে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে নিজ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিটিভির অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা। তিনি বলেন, “নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের শক্তিশালী প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই আয়োজনকে আরও প্রাণবন্ত করবে।”

See also  রোজার আগে নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানালেন এমরান সালেহ প্রিন্স

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “ময়মনসিংহে অসংখ্য প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে আছে অগণিত সম্ভাবনা। নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনা বিকশিত হবে। আমি বিশ্বাস করি, ময়মনসিংহ এবারের আয়োজনেও দেশের সেরাদের মধ্যে থাকবে। জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আরও বলেন, জেলা তথ্য অফিস আন্তঃব্যক্তিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও সড়ক প্রচারের মাধ্যমে ইতোমধ্যে জেলা জুড়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’–এর প্রচার কার্যক্রম শুরু করেছে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে আয়োজনে সকলে একযোগে কাজ করবেন।

See also  বিজয় ৭১ টিভির পথচলায় এক উজ্জ্বল নাম: উপস্থাপিকা শ্রাবণী সরকার

আলোচনায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, তথ্য অফিস, শিল্পকলা একাডেমি, শিক্ষক, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with