
মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণ তারেক রহমানের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবং আদর্শ খুঁজে পাচ্ছে। তাই তারা নতুন দিশা ও নেতৃত্বের মধ্যে নিজেদের জন্য উন্নয়ন ও মুক্তির পথ দেখছে।
আজ সকাল ৯ টায় হালুয়াঘাটের ধারা গ্রামে নিজের বাড়ীতে প্রিন্স হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া, জুগলি, কৈচাপুর, সদর ও গাজিরভিটা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন।
পরবর্তীতে সকাল ১ টায় বড়দাশপাড়া, দুপুর ৩ টায় জয়রামকুড়া হাসপাতাল প্রাঙ্গণে গারো ব্যাপটিস্ট কনভেনশন রাংরাপাড়া বিভাগের ১১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে সমাবেশ ও মিছিল, বিকেল ৪.৩০ টায় সংড়া বাজার, বিকেল ৫ টায় ঘোষবেড়, বিকেল ৫.৩০ টায় জয়রামকুড়া, সন্ধ্যা ৬ টায় সদর ইউনিয়নের সাপমারিকান্দা এবং ৭ টায় নড়াইল ইউনিয়নের মৌলভি বাজারে পথসভায় প্রিন্স বক্তব্য রাখেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-১ আসনের মানুষ বঞ্চনার শিকার। উন্নয়নের নামে হয়েছে লুটপাট ও বৈষম্য। এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
প্রিন্স জানান, তিনি এমপি নির্বাচিত হলে হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি পরিকল্পিত, আধুনিক ও আলোকিত জনপদে রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যুব সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, শ্রমিকদের ন্যায্য মজুরি, কল-কারখানা স্থাপন, বেকারত্ব দূরীকরণ, পর্যটন শিল্প উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ, ময়মনসিংহ থেকে রেল সংযোগ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কোনো বৈষম্য থাকবে না এবং জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে জবাবদিহি করবেন।
সবশেষে প্রিন্স সকলের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনগণের ভবিষ্যৎ নিরাপদ রাখার আহ্বান জানান।
একটা সময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন, ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল, যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডির পরিচালক ফজলে নওশাদ, শেখ আরশাদ ঈমামকৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল কালাম আজাদ, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল
সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর
যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমান, জুগলি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, নড়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দুজ্জামান, সদস্য সচিব হারুন অর রশিদ, পাস্টার পূর্ণ রাংসা,আশুতোষ রিচিল, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, স্বাগতা চিসিম, বরুণ কুমার সহ অন্যান্যরা।


















