ময়মনসিংহে “জুলাই পুনর্জাগরণ-২০২৫” উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান–২০২৫” উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আয়োজিত এই মানবিক উদ্যোগে অংশ নেন জেলার শীর্ষ স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মকর্তারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম, এবং পুলিশ সুপার আখতার উল আলম।

See also  বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্রও শক্তিশালী হবে — এমরান সালেহ প্রিন্স

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (ইপিআই), ডেপুটি সিভিল সার্জন, সিডিসি’র জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিনিয়র ও জুনিয়র পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রক্তদান কর্মসূচির পাশাপাশি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে নানা রোগের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

See also  জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফুলপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

“জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে এই ধরনের আয়োজন সামাজিক সচেতনতা ও জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with