
- স্টাফ রিপোর্টার,ঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক হাফিজিয়া মাদ্রাসার আবাসিকে শিশু শিক্ষার্থীকে বলাৎকার (ধর্ষণ) মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। শনিবার (২৮ জুন) রাত দেড়টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মাহাদী হাসান (২১), পিতা- শামছুল ইসলাম, সাং-দামিহা, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ।
র্যাব-১৪ এর সিপিএসসি সূত্রে জানা যায়, ভিকটিম ময়মনসিংহের ত্রিশালের এক হাফিজিয়া মাদ্রাসায় আবাসিকে থেকে পড়াশোনা করছিল। গত ১ মার্চ রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে মাহাদী হাসান তাকে ঘুম থেকে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক পায়ুপথে বলাৎকার করে। ভিকটিম ভয়ে বিষয়টি গোপন রাখলেও, ঘটনার প্রায় দুই মাস পর গত ২৩ এপ্রিল পায়ুপথে রক্তক্ষরণ হলে তার মা প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন, যার নম্বর ২৪, তারিখ ২৪ এপ্রিল ২০২৫।
মামলার পর থেকেই র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একমাত্র এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতারকৃত মাহাদী হাসানকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
Bijoy71 TV Bijoy71 TV