নারী বান্ধব রাজনীতি ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: এমরান

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি নারী বান্ধব রাজনৈতিক দল— এমন মন্তব্য করে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ডভিত্তিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

নারী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রত্যেক গ্রামে তারেক রহমানের একত্রিশ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, সকলের জন্য স্বাস্থ্যসেবা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম জনগণের নাগালের মধ্যে রাখার প্রতিশ্রুতি সাধারণ নারীদের মধ্যে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে কিছু দলের নারী কর্মীরা অপপ্রচারে লিপ্ত। এসব অপপ্রচারে গ্রামীণ মহিলারা যেন বিভ্রান্ত না হয়, সেদিকে মহিলা দলকে সজাগ থাকতে হবে।”

See also  ময়মনসিংহ-১ আসনের ফল নিয়ে আইনি লড়াই শুরু: ধোবাউড়ায় -প্রিন্স

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজীন চৌধুরী লিলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু।
প্রধান বক্তার বক্তব্য ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় বিশাধিক নারী নেত্রী। বক্তব্য দেন সালেহা খাতুন, অ্যাড. শুভ্রা পান্থা, লতিফা বেগম, হাসিনা খাতুন, পারভীন আক্তার, হামিদা খাতুন, রুমেলা খাতুন, হোসনে আরা বেগম, উর্মি বেগম, মাজেদা বেগম, স্বপ্না আক্তার, আইরিন বেগম ও সুফিয়া খাতুন।

এর আগে একই স্থানে ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন প্রিন্স। এ সভায় তিনি বলেন, “বিএনপি স্থানীয় সরকারকে দলীয় প্রভাবমুক্ত ও জনগণের সেবায় উৎসর্গীকৃত করতে চায়। আওয়ামী লীগ স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয়করণ করে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল, বিএনপি সেই অবস্থার পরিবর্তন ঘটাবে।”

See also  ময়মনসিংহের ফুলবাড়িয়া মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নি-হ-ত

সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট ইউপি মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ ইউপি সদস্যরা।

সন্ধ্যায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with