বৃষ্টিকে উপেক্ষা করে ফুলপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশে হাজারো জনতার ঢল

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ২নং ওয়ার্ডে পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় সাহাপুর কুড়েরপার ঈদগাহ মাঠে আয়োজিত এ সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে, যা সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

See also  ময়মনসিংহে বিকৃত যৌন আচরণের অভিযোগে গ্রেফতার -১

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, মিজানুল রহমান সেলিম, ফুজলুল করিম খান, এমদাদ হোসেন খান, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সুহেল, আজাহারুল হক তুলা, আহসান রানা রুবেল, নূর হোসেন রতনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

See also  ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে

সমাবেশে বক্তারা সরকারবিরোধী আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with