শিক্ষার পরিবেশে স্বস্তি ফেরাতে ফুলপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ প্রতিনিধিঃ

ফুলপুরে ছাউনির সমস্যায় ভোগা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন আশার আলো জ্বালিয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগ।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা (এডিপি) তহবিলের আওতায় ফুলপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ১০টি প্রতিষ্ঠানের প্রধানের হাতে ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

See also  ওয়ান লাইন" জুয়ায় সর্বনাশ: লাখো নারীর স্বপ্নভঙ্গ, সমাজে বিভক্তি ও ধ্বংসের ছায়া

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপকারভোগী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বিভিন্ন প্রতিষ্ঠানে ছাউনির সমস্যা থাকায় রোদ ও বৃষ্টিতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছিল। প্রতিষ্ঠান পরিদর্শন ও আবেদনের ভিত্তিতে এ সমস্যা সমাধানে মোট ২০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান পরিবেশ উন্নত হবে এবং প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।”

See also  হালুয়াঘাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকা

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, এই সহায়তা শিক্ষার প্রতি সরকারের আন্তরিকতারই প্রতিচ্ছবি।

এই বিতরণ কর্মসূচি শিক্ষা খাতে স্থায়ী উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ গঠনে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with