
তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্যাপন উপলক্ষে জুলাই এর কবিতা পাঠ ও জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে সোমবার (২৮শে জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এতে জুলাই মাসের ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতিচারণ করা এবং কবিতা পাঠের মাধ্যমে সেই সময়ের অনুভূতি ফুটিয়ে তোলা হয়।
পিআইও আশীষ কর্মকার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সহ সাংবাদিক, জুলাই আন্দোলনে আহতগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিগণ ।


















