
মোঃ আব্দুল হক লিটনঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ময়মনসিংহ জেলা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ২৬শে মার্চ সকালে “মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ”-এ পুষ্পস্তবক অর্পণ করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় পিবিআই ময়মনসিংহ জেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, মহান স্বাধীনতা অর্জনে বীর শহীদদের অবদান চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে পিবিআই সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।
দিবসটি উপলক্ষে পিবিআই’র পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


















