মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ নগরীতে দীর্ঘদিন ধরে বেনামে, অনুমোদনবিহীনভাবে পরিচালিত অসংখ্য ক্লিনিক ও হাসপাতাল যেন মানুষের জীবনের ওপর ভয়ংকর এক ছায়া হয়ে দাঁড়িয়েছিল। রোগীর জীবনের নিরাপত্তা যেখানে প্রধান হওয়া উচিত—সেখানে অবহেলা, প্রতারণা, নিম্নমানের যন্ত্রপাতি, অনভিজ্ঞ লোক দিয়ে অপারেশন—এসবই ছিল ভয়ংকর বাস্তবতা। এই অনিয়মের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নেয় র্যাব–১৪। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে টানা অভিযান, যা পুরো …
Read More »সারাদেশ
ভ্রাম্যমাণ আদালতে ছবি তুলাকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর, মালিক জেলহাজতে
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সংবাদ সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় এক ক্লিনিক মালিককে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় রোগীদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। অভিযানে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা ছবি ধারণ করতে …
Read More »বিভাজন নয়—ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়বো- প্রিন্স
মোঃ আব্দুল হক লিটনঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিভাজন নয়,ঐক্যের রাজনীতিতেই আলোকিত হালুয়াঘাট–ধোবাউড়া গড়া সম্ভব।” তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ, সম্প্রীতি এবং সুষম উন্নয়নই একটি সমৃদ্ধ জনপদ গড়ার ভিত্তি। শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাঁসিগাঁও বাজারে গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য রাখেন। এর আগে তিনি তারেক রহমানের ৩১ দফা, বিএনপির জনকল্যাণমূলক পরিকল্পনা …
Read More »পুলিশের ‘সৃজিত প্রতিবেদন’ ভরসা পেল না আদালত, মালিক পরিবারকে ফিরিয়ে দেওয়া হলো ৮ গরু
মোঃ আব্দুল হক লিটনঃ হালুয়াঘাটে জব্দ হওয়া ৮টি গরু অবশেষে ফিরছে তাদের দাবি করা প্রকৃত মালিক পরিবারের হাতে, দীর্ঘ ছয় মাসের সংগ্রাম, অশ্রু, অসহায়ত্ব আর আইনি লড়াই শেষে। পুলিশের তদন্ত প্রতিবেদনে মালিকানাকে “সৃজিত” বলা হলেও আদালত মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে সেই মত গ্রহণ করেননি। বরং নিম্ন আদালতের আদেশ বাতিল করে রিভিশন মঞ্জুর করেছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর …
Read More »ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা দুই দিনের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। ২০ ও ২১ নভেম্বর হালুয়াঘাটের লক্ষীকুড়া, ধোবাউড়ার ভূইয়াপাড়া, শ্রীবরদী লাওচাপাড়া–জোলগাঁও এবং ঝিনাইগাতীর বালিঝুড়ি সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন শাইন ক্রিম, ডাব সাবান, কম্বল, প্যান্টের কাপড়, কুইচ্চা …
Read More »গৌরীপুরে উন্নয়নের অঙ্গীকার, ‘শাসক নয়, সেবক হতে চাইঃ মাওলানা বদরুজ্জামান
মোঃ আব্দুল হক লিটন: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামান নির্বাচনী প্রচারণার সময় স্পষ্ট করে ঘোষণা করেছেন, আমি শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। গৌরীপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে তিনি স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, কর্মসংস্থান, আবাসন ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের রূপরেখা প্রকাশ করেছেন। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনায়, মাওলানা …
Read More »হালুয়াঘাটে আসামী ধরতে গিয়ে খামারের ১০ গরু জব্দ, অবহেলায় তিনটির মৃত্যু, নিঃস্ব পরিবার
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের হালুয়াঘাটে গ্রেফতারি পরোয়ানা তামিলের নামে পুলিশের অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি তার খামার থেকে ১০টি গরু জব্দ করা হয়। কিন্তু জব্দের পর খাবার-দাবার ও যথাযথ পরিচর্যার ঘাটতিতে এ পর্যন্ত মারা গেছে তিনটি গরু। বাকিগুলোও মারাত্মক অসুস্থ। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। চলতি বছরের ৬ জুন গভীর রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের …
Read More »ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলার পর থেকে চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ডাক্তার কর্মচারীদের অনুপস্থিতিতে হাসপাতালে আগত রোগিরা পড়েছে চরম বিপাকে। জানা যায়, গত ১২ নভেম্বর স্বাস্থ্য …
Read More »ফুলপুরে প্রাথমিক স্কুলে ফিডিং কর্মসূচির উদ্ভোধন,
তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা । শনিবার (১৭ নভেম্বর) সকালে ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্তব্য করে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “পুষ্টির অভাব ও বিদ্যালয় চলাকালীন শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূরীকরণেও …
Read More »অবশেষে সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়ার মৃত্যু, মাইক্রোবাস চালক আটক
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী উমর ফারুক বাদশা (৪৭) শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) আড়াই টার দিকে ফুলপুর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ফয়েস উদ্দিন (৪৫) আহত হন। স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক ছিটকে …
Read More »
Bijoy71TV Bijoy71TV