সর্বশেষ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গৌরীপুরে ঐক্যবদ্ধ বিএনপি: এডভোকেট নুরুল হক

মোঃ আব্দুল হক লিটন ময়মনসিংহঃ গৌরীপুর উপজেলা বিএনপির ১ নং সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল হক বলেছে, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে গৌরীপুরসহ ময়মনসিংহ জেলার প্রতিটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হবে। এই বিজয় হবে গণতন্ত্রের বিজয়, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিজয়।” বুধবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা বিএনপির ১ …

Read More »

ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জানা যায়, চলতি ক্যাম্পেইনে ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ১লক্ষ ১৭ হাজার ৮শ ৯৩জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর …

Read More »

সকল সুপারিশ ডাস্টবিনে রেখে স্বচ্ছতার মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন স্থানীয় প্রশাসন ——-

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ স্থানীয় প্রশাসনের গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্য ও সুপারিশ এর ভিত্তিক নিয়োগ সম্পন্ন করার মৌখিক অভিযোগ থাকলেও দীর্ঘ সময়ের পর এই প্রথম ময়মনসিংহের ফুলপুরে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল সুপারিশ ডাস্টবিনে রেখে শতভাগ স্বচ্ছতায় এ নিয়োগ পরীক্ষা গত শুক্রবার(২৯শে আগস্ট) সম্পন্ন করেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। স্থানীয় …

Read More »

নেত্রকোনা জেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাদের রাত্রিযাপন ময়মনসিংহে

মোঃ আব্দুল হক লিটনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেত্রকোনা জেলা সম্মেলনকে ঘিরে নেতাদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠেছে ময়মনসিংহ। সম্মেলনে যোগ দিতে এসে বিএনপি’র শীর্ষ নেতারা রাত্রিযাপন করেছেন ময়মনসিংহে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর, বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও সম্মেলনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমকে …

Read More »

বিয়েবাড়িতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ, শিক্ষার্থীর লাশ উদ্ধার

এস.এম বাবর ময়মনসিংহের ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন এক শিক্ষার্থী। নিহতের নাম অন্তর ইসলাম (১৯)। তিনি বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার ঘাগটিয়া নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, ঘোগড়ারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে …

Read More »

ধোবাউড়ায় রাতজাগা অভিযান: অপরাধের লাগাম টেনে ধরলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় দীর্ঘদিন ধরেই রাতের আঁধারে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছিল। কখনো অবৈধ বালু পরিবহন, কখনো মাদকের ছড়াছড়ি, আবার কখনো হেলমেটবিহীন মোটরসাইকেলের বেপরোয়া চলাচল। সাধারণ মানুষ ভয়ে রাতের সড়ক ব্যবহার করতে দ্বিধা বোধ করত। তবে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের সরাসরি মাঠে নামার ফলে চিত্রটা দ্রুত বদলাচ্ছে। প্রতিদিন দিনের পাশাপাশি …

Read More »

সহকর্মীদের হৃদয় জয় করে বিদায় নিলেন পিবিআই পরিদর্শক সালাহ উদ্দিন আহমেদ

মোঃ আব্দুল হক লিটনঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে বুধবার এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদায়ী সংবর্ধিত পুলিশ পরিদর্শক সালাহ উদ্দিন আহমেদ নতুন কর্মস্থল শিল্প পুলিশে যোগদানের উদ্দেশ্যে সহকর্মীদের ছেড়ে বিদায় নেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জনাব মোঃ রকিবুল আক্তারসহ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে সহকর্মীদের …

Read More »

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ তদন্তই পিবিআই-এর মূল লক্ষ্য

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান গতকাল রবিবার হঠাৎ ময়মনসিংহ জেলা পিবিআই কার্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি জেলা কার্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চলমান মামলার অগ্রগতি, তদন্ত প্রক্রিয়া ও গুণগত মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার রকিবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ডিআইজি সায়েদুর রহমান, জেলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী …

Read More »

ফুলপুরে সরকার বিরোধী মিছিল ও ভিডিও প্রচারের অভিযোগে ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে মামলা

ফুলপুরে সরকার বিরোধী মিছিল ও ভিডিও প্রচারের অভিযোগে ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে মামল তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকার বিরোধী বক্তব্য ও মিছিল করে জনমনে ভীতি সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। থানায় দায়ের করা এজাহার সূত্রে …

Read More »

ভালুকায় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষকদের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং পাঠদানকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব করার উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। …

Read More »

Share with