সর্বশেষ

ফুলপুরে দু’জনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় বিএনপি নেতা সহ ৫ জন গ্রেফতার

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে দু’জনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান স্বপনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিম্মি হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার এবং আদায়কৃত ১ লাখ ১০ হাজার টাকা ফেরত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের খারেরপাড় এলাকায় বিএনপি নেতা ও ইউপি সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেছুর রহমান স্বপনের …

Read More »

ত্রিশালের বাগান আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক জোবায়ের হোসেন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগান ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনার জন্য ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন-কে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর …

Read More »

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

ময়মসনসিংহ ব্যুরো : ময়মনসিংহ বিভাগের চার জেলার সাংবাদিকদের মাঝে পারস্পরিক যোগাযোগ, আন্তরিকতা, সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর নতুন পঞ্চান্ন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ১২ আগস্ট গঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় নির্বাচকমন্ডলীর সর্বসম্মতিতে …

Read More »

প্রযুক্তি নির্ভর যুবশক্তিতে অগ্রগতির পথে ধোবাউড়া

মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। …

Read More »

ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের প্রতিশ্রুতি দিলেন এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হকলিটনঃ ময়মনসিংহের ফুলপুরে ধানের শীষের বিজয়ের জন্য জোরালো প্রচারণার আহ্বান জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার বিকেলে সিংহেশ্বর ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপি কর্মী সমাবেশে তিনি তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের আলোয় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, “তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো জ্বলছে, যা …

Read More »

রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার ও সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধোবাউড়ায় মানববন্ধন

এস.এম বাবর ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় গাজীপুরে নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সারা দেশে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে ধোবাউড়া উপজেলা সদরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। মানববন্ধনে ধোবাউড়া ডিজিটাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আজহারুল ইসলাম কাজল, ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিক, …

Read More »

তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলপুরে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭টি ফোন উদ্ধার

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায় হারিয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলেন পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকা থেকে গত (৯/১০ আগস্ট) শনিবার ও রবিবার তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টা অভিযান পরিচালনা মোবাইলগুলো উদ্ধার করে এএসআই মোঃ তানিমুল ইসলাম। পরে এসব মোবাইল মালিকের কাছে হস্তান্তর করেন। …

Read More »

গ্রেফতারকৃতদের দ্রুত ফাঁসির দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হালুয়াঘাট উপজেলা পরিষদের মূল ফটকের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা ও এলাকার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা। দোষীদের দ্রুত …

Read More »

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ী প্রেসক্লাবের মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর)প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে নালিতাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সাংবাদিক হত্যার ঘটনা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য এক বড় হুমকি। এ সময় জামায়াতে …

Read More »

ভালুকায় প্রতারণার ফাঁদে নারী, ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া আসামী গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের ভালুকায় বিবাহের প্রলোভন ও অসুস্থতার ভুয়া নাটক সাজিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘৃণ্য অভিযোগে শাহীন আলম তালূকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা মাস্টারবাড়ি আরিফ স্পিনিং মিলে চাকরির সুবাদে রত্না আক্তারের সঙ্গে পরিচয় হয় শাহীন আলমের। অবিবাহিত হওয়ার সুযোগে তিনি লন্ডন প্রবাসী মামুনের সঙ্গে বিবাহের মিথ্যা প্রস্তাব …

Read More »

Share with