সর্বশেষ

আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘিরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন, ৭ দফা দাবি পেশ

মোঃ আব্দুল হক লিটনঃ আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ)। সেখানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা-চাকরিতে কোটা, ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের মতো সাতটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) ময়মনসিংহ নগরীর ভাটিকাশরের টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরন্য ই. চিরান …

Read More »

র‍্যাব-১৪ এর অভিযানে সংঘবদ্ধ ধর্ষণ ও তেল ডাকাতি মামলার ৬ আসামি গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ র‍্যাব-১৪ এর ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও ডাকাতি মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নয়মুল হাসান। তিনি আরো জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় দায়ের হওয়া এক সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার …

Read More »

নর্দমার কিটকে সোনার খাঁচায় রাখলেও সে ফিরে যায় দুর্গন্ধেই

মোঃ আব্দুল হক লিটনঃ অযোগ্য কাউকে যতই সৌন্দর্য দিয়ে ঘিরে রাখা হোক, যতই তাকে সুযোগ, সম্মান ও মর্যাদা দিয়ে সামনের কাতারে দাঁড় করানো হোক, সে শেষপর্যন্ত ফিরে যায় তার স্বাভাবিক প্রকৃতির কাছেই। যেমন নর্দমার কিটকে সোনার খাঁচায় রাখা হলেও, তার স্বভাব পরিবর্তন হয় না। কারণ তার রুচি, চিন্তা আর অভ্যাস গড়ে উঠেছে নোংরার ভিতরেই। একে রাজপথে বসিয়ে আদর্শ বানানোর যত …

Read More »

ছেলের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে, থানায় দাঁড়িয়ে কাঁদছেন বাবা, আসামিরা এখনও ধরা-ছোয়ার বাইরে

মোমেনা আক্তার সোনিয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত ছেলের শরীর থেকে বের হয়ে এসেছে নাড়িভুঁড়ি। হাসপাতালের বারান্দায় কান্না থামেনি, কিন্তু বিচার চেয়ে থানায় গেলে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি—এটাই এখন বাস্তবতা। ফুলবাড়িয়ার বাদীহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ঘটে ভয়াবহ এই ঘটনা। আহত তরুণের নাম রাসেল। তার বাবা মো. মফিজ উদ্দিন ফুলবাড়িয়া …

Read More »

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ধোবাউড়ায় বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন

ধোবাউড়া প্রতিনিধিঃ ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর আলাদা দুটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ দুটিকে ঘিরে পুরো শহরজুড়ে ছিল সরব রাজনৈতিক উত্তাপ ও সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ …

Read More »

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে উপজেলা প্রশাসন। দিবসটির শুরুতে ফুলপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৩ জন শহীদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। …

Read More »

হালুয়াঘাটে স্মৃতি সৌধ ও জাদুঘর করা হবে: এমরান সালেহ প্রিন্স

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ)প্রতিনিধিঃ বিএনপি ক্ষমতায় এলে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ময়মনসিংহের হালুয়াঘাটে স্মৃতি সৌধ ও জাদুঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, রক্তের ঋণ পরিশোধে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ইতিহাসকে ধরে রাখতেই আমরা স্মৃতিসৌধ নির্মাণ করব। তিনি  সোমবার  বিকেলে হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের বাদশা বাজারে শহীদ বিজয় ফরাজীর প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান …

Read More »

ফুলপুরে ‘সোনার মূর্তি’ খবরে হুলস্থুল, শেষে পিতলে প্রমাণ

ফুলপুরে ‘সোনার মূর্তি’ খবরে হুলস্থুল, শেষে পিতলে প্রমা তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে ‘সোনার মূর্তি’ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের পরীক্ষায় সেটি সোনা নয়, বরং পিতলের বলে নিশ্চিত হওয়ায় হতাশা নেমে আসে কৌতূহলী জনমনে। ঘটনাটি ঘটে ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া (চকপাড়া) গ্রামে। মৃত নুর হোসেন মাস্টারের ছেলে দেলোয়ার হোসেন মাস্টার (৬০) ঘর …

Read More »

একটি পুকুরেই নিভে গেল দুইটি শিশু প্রাণ

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের মুক্তাগাছায় এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নের ঝনকা বটটেংগর গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো মোহাম্মদ ত্বকি (১৩) — গাবতলী স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র, এবং তার ছোট ভাই মোহাম্মদ আবরার হোসেন (৮), কালীবাড়ী চাইল্ডকেয়ার স্কুলের ছাত্র। তারা …

Read More »

চাঞ্চল্যকর তিন হত্যা মামলার রহস্য উদঘাটন, পিবিআই ময়মনসিংহের তিন কর্মকর্তা পুরস্কৃত

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহে পরপর তিনটি ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনজন তদন্তকারী কর্মকর্তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। তারাকান্দার দাদরা এলাকায় একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে। তদন্তে নামেন পিবিআই ময়মনসিংহ …

Read More »

Share with