মো: এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লির সমাগম ঘটবে এ বৃহৎ জামাতে। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ জামাতকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে …
Read More »সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল …
Read More »ফুলপুরে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি, অতীত রেকর্ডে হত্যা সহ একাধিক মামলা
তপু রায়হান রাব্বি (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার গোলচত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—পৌরসভার উভয়গ্রাম কাজীয়াকান্দা গ্রামের শাজাহানের ছেলে রাসেল মিয়া (৩৬) এবং মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোলচত্বর এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। …
Read More »সাধারণ মানুষ সিটির সর্বোচ্চ সুবিধা পাবে: মসিকের নতুন প্রশাসক রুকনোজ্জামান।
স্টাফ রিপোর্টারঃ সাধারণ মানুষ যাতে সিটি করপোরেশনের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রুকনোজ্জামান সরকার রোকন। সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ সিটি করপোরেশনে এসে যেন মনে করে এটি তাদের নিজস্ব প্রতিষ্ঠান। আমূল পরিবর্তন হয়তো …
Read More »এবার কারচুরির অভিযোগে ময়মনসিংহ-২ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতের নেওয়ার নির্দেশ হাইকোর্টের
তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুরির অভিযোগ আমলে নিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে …
Read More »শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৮ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ আটক ১
স্টাফ রিপোর্টারঃ শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুরের শ্রীবর্দীর দুধনই এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। রবিবার সকাল প্রায় ৭টার দিকে পরিচালিত ওই অভিযানে মোঃ আকাশ …
Read More »ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
ময়মনসিংহ ব্যুরো : বিসিক শিল্প নগরী মাসকান্দা ময়মনসিংহের মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কে এর উৎপাদিত নাইটগার্ড মশার কয়েলের ফ্যাক্টরিতে ৮ মার্চ রবিবার রাত তিনটার দিকে একটি ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে কর্মরত দেড় শতাধিক কর্মচারী বেকার …
Read More »ময়মনসিংহে ছিনতাইকারীদের অভয়ারণ্য দিগারকান্দা–আকুয়া বাইপাস, হামলায় আহত মিশুক চালক
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের দিগারকান্দা থেকে আকুয়া বাইপাস সড়কটি দিন দিন অস্ত্রধারী ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পূর্বে ওই সড়কে এক মিশুক চালকের ওপর হামলা চালিয়ে তার মিশুক ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছু আগে দিগারকান্দা–আকুয়া বাইপাস সড়কে একদল ছিনতাইকারী একটি মিশুকের গতিরোধ করে। এ সময় তারা চালকের কাছ থেকে টাকা-পয়সা ও …
Read More »আন্তর্জাতিক নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেন পিবিআই
মোঃ আব্দুল হক লিটনঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” চালু করা হয়েছে। রবিবার (৮ মার্চ) পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, বিভিন্ন প্রয়োজনে পিবিআই …
Read More »বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেহেদী উৎসবে হাত রাঙালেন ৬ শতাধিক শিক্ষার্থী।
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মেহেদীর রঙে মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী আয়োজন। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করতে আয়োজন করা হয় “বাউ হেনা ফেস্ট” বা মেহেদী উৎসব। শুক্রবার (রাত) বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা …
Read More »
Bijoy71 TV Bijoy71 TV