নান্দাইল থানায় পুলিশি সেবার উজ্জ্বল দৃষ্টান্ত: ধারাবাহিক শ্রেষ্ঠত্বে গর্বিত পুরো উপজেলা

আব্দুল লক লিটনঃ

নান্দাইল থানার পুলিশি কার্যক্রমে যোগ হয়েছে এক নতুন গৌরবময় অধ্যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন গত ২২ মার্চ ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষতা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে থানার সার্বিক কার্যক্রমে আনেন নতুন গতি ও শৃঙ্খলা।

তার যোগদানের মাত্র এক মাসের মধ্যেই গত এপ্রিল মাসে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় ওসি আনোয়ার হোসেন “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – ময়মনসিংহ” নির্বাচিত হন। একইসাথে শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী ও শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারীর স্বীকৃতি অর্জন করেন। এরপর মে ও জুন মাসেও ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী ওসি নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন, দক্ষ নেতৃত্বে থানার কার্যক্রম কীভাবে বদলে যেতে পারে।

See also  উপকারে সর্বনাশ, স্বার্থ হাসিল হলেই বদলে যায় চেহারা

এছাড়াও, মে ও জুন মাসে নান্দাইল মডেল থানা শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীর স্বীকৃতিও অর্জন করে, যা পুরো থানার কার্যক্রমে পেশাগত সাফল্যের প্রতিচ্ছবি বহন করে।

এই ধারাবাহিক অর্জন শুধু থানার সাফল্য নয়, বরং নান্দাইল উপজেলার সকল নাগরিকের জন্যই এক গর্বের বিষয়। থানার অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমই এই সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি।

See also  ধোবাউড়ায় অবৈধ বালু উত্তোলন ও চোরাকারবারির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন সকল শ্রেণি-পেশার নাগরিককে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “নান্দাইলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের সহায়তাই আমাদের প্রেরণা।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশি সেবায় এই ধারাবাহিক সাফল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের আস্থাকে আরও শক্তিশালী করবে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with