সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাজেদ, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: নং- রাজ-২৯৩৬) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে এফপিএবি ঘাসিপাড়া কার্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহ-সভাপতি পদে কুরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান আতিক এবং কোষাধ্যক্ষ পদে তাজেদুর রহমান মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

See also  এবার কারচুরির অভিযোগে ময়মনসিংহ-২ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতের নেওয়ার নির্দেশ হাইকোর্টের

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাকিবুল ইসলাম আবেদ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট। সভাপতি পদে মোঃ মোফাচ্ছিলুল মাজেদ ৩৯ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম মইনউদ্দিন হিরু পান ২৮ ভোট।

ভোটগ্রহণ প্রক্রিয়া তদারক করেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ছিলেন মোঃ দিলাওয়ার হোসেন শাহ্, সহকারী কমিশনার ও প্রিজাইডিং অফিসার সাফায়েত হোসেন সজীব এবং আরিফ হোসেন।

See also  হালুয়াঘাট গরু বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন দিনাজপুর সদর কোতোয়ালী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সাজ্জাদ হোসেন, এএসআই আতোয়ার রহমান এবং সঙ্গীয় ফোর্স। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করতে দেখা যায়।

সকাল ১০টায় সভাপতি পদপ্রার্থী মোঃ মোফাচ্ছিলুল মাজেদ ও জিএম মইনউদ্দিন হিরু নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with