• Latest
  • Trending
  • All
নতুন নেতৃত্বে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি

নতুন নেতৃত্বে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি

December 23, 2025
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

March 28, 2026
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, April 20, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

নতুন নেতৃত্বে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি

সভাপতি বাবুল – সম্পাদক রিপন – যুগ্ম সম্পাদক লিটন

by Abdul Hoque Liton
December 23, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
নতুন নেতৃত্বে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি
532
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার প্রত্যাশা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে বাবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রিপন গোয়ালা অভি নির্বাচিত হওয়ায় সংগঠনটির ভেতরে ও বাইরে তৈরি হয়েছে নতুন আশাবাদ।
এই নেতৃত্ব পরিবর্তনকে অনেকেই দেখছেন একটি গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন গড়ে তোলার সুযোগ হিসেবে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করা টেলিভিশন সাংবাদিকরা নানাভাবে পেশাগত ঝুঁকি, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। এমন বাস্তবতায় সংগঠনের কার্যকর ভূমিকা সময়ের দাবি হয়ে উঠেছে।
সভাপতি বাবুল হোসেন অনুসন্ধানী ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় পরিচিত একটি নাম। তার নেতৃত্বে সংগঠন আরও সংগঠিত, দৃঢ় ও নীতিগতভাবে শক্ত অবস্থান নেবে, এমন প্রত্যাশা ব্যক্ত করছেন সদস্যরা।

সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি মাঠে সাংবাদিকদের সমস্যা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞ হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

See also  গফরগাঁওয়ে রঙিন আয়োজনে কাব কানিভাল ২০২৫-এর শুভ উদ্বোধন, অংশ নেয় ৩০টি স্কুল

যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হক লিটনের দীর্ঘ মাঠ-অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা নতুন কমিটিকে আরও কার্যকর করবে বলেও আশা প্রকাশ করছেন সাংবাদিকরা।

নতুন কমিটির কাছে সাংবাদিকদের প্রত্যাশা স্পষ্ট। তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা দূর করা, পেশাগত হয়রানি বন্ধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, নবীন সাংবাদিকদের দিকনির্দেশনা ও প্রশিক্ষণ এবং প্রশাসনের সঙ্গে কার্যকর ও মর্যাদাপূর্ণ যোগাযোগ, এসব বিষয়েই সংগঠনের সক্রিয় ভূমিকা চান তারা।

দ্বি-বার্ষিক সাধারণ সভার শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন নতুন নেতৃত্বের মূল্যবোধ ও অবস্থানকে স্পষ্ট করে। সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন থেকে কাজ করার অঙ্গীকারই যেন প্রতিফলিত হয়েছে।

সাংবাদিকদের অনেকেই মনে করেন, ব্যক্তি নয়, সংগঠন হিসেবে কথা বলার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি একটি শক্ত ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হবে। সেই দায়িত্ব ও সম্ভাবনা এখন নতুন নেতৃত্বের হাতে।

প্রত্যাশার ভার যেমন বড়, তেমনি সুযোগও বিস্তৃত। সময়ই বলবে এই নেতৃত্ব কতটা সফল হবে। তবে এটুকু নিশ্চিত, বাবুল হোসেনের নেতৃত্বে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সামনে এখন একটি দায়িত্বপূর্ণ সময় শুরু হয়েছে।

See also  তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলপুরে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭টি ফোন উদ্ধার

অন্যান্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক কাজী মো. মোস্তফা মুন্না (জিটিভি), কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল (ইটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজ উদ্দিন (মোহনা টেলিভিশন) এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আ. ন. ম. ফারুক, এম. এ হোসাইন বিনয় (এশিয়ান টিভি) ও রিয়াজুল করিম বাদল (চ্যানেল এস)।
ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও মোঃ আবুল কাশেম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন সাইদ (চ্যানেল আই), শিবু মজুমদার, নবাগত সদস্য কামরুজ্জামান মিন্টু (চ্যানেল নাইন), আবুল মনসুর (এশিয়ান টিভি), ইয়ার মাহামুদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Tags: সভাপতি বাবুল – সম্পাদক রিপন – যুগ্ম সম্পাদক লিটন
Share213Tweet133
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In