বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মহানগরের ধোপাখলা হতে চড়পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন। সন্ধ্যায় এলাকার বিভিন্ন সড়ক, মোড় ও বাজারে সাধারণ মানুষের হাতে বিএনপি’র ৩১ দফা সংস্কার রূপরেখা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।

See also  বিএনপির সংকটে ত্যাগী নেতাদের অবহেলা: মাঠপর্যায়ে ক্ষোভ- সৈয়দ এনায়েত উর রহমান

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা জনগণের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপি’র রাষ্ট্র মেরামতের দিকনির্দেশনামূলক কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

রোকনুজ্জামান সরকার রোকন বলেন, “দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আজ সময়ের দাবি। জনগণ জেগে উঠেছে, তারা পরিবর্তন চায়।”

See also  স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই বিএনপি’র এই কর্মসূচিকে “জনগণের আন্দোলনের অংশ” হিসেবে অভিহিত করেন।

বিএনপি নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ ধরনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ময়মনসিংহের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with