• Latest
  • Trending
  • All
ফুলপুরে শূন্যে ঝুলছে সেতু!—নদী খননের পর সরে গেছে মাটি, ধসে পড়ার আশঙ্কা

ফুলপুরে শূন্যে ঝুলছে সেতু!—নদী খননের পর সরে গেছে মাটি, ধসে পড়ার আশঙ্কা

July 22, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Saturday, June 13, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

ফুলপুরে শূন্যে ঝুলছে সেতু!—নদী খননের পর সরে গেছে মাটি, ধসে পড়ার আশঙ্কা

ফুলপুরে শূন্যে ঝুলছে সেতু!—নদী খননের পর সরে গেছে মাটি, ধসে পড়ার আশঙ্কা.

by Abdul Hoque Liton
July 22, 2025
in ময়মনসিংহ, সম্পাদকীয়, সর্বশেষ, সারাদেশ
0
ফুলপুরে শূন্যে ঝুলছে সেতু!—নদী খননের পর সরে গেছে মাটি, ধসে পড়ার আশঙ্কা
543
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

তবু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামসোনা-বাইশকাহনিয়া সড়কে মালিঝি নদী থেকে বের হওয়া একটি খালের ওপর নির্মিত ব্রিজ এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। নদীর নিচের মাটি সরে গিয়ে সেতুটি শূন্যে ঝুলছে। যে কোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে—এমন আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্প’-এর আওতায় এই ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর মালিঝি নদীটি নতুন করে খনন করা হয়। তবে সেই খনন ছিল পুরোপুরি অপরিকল্পিত ও প্রাকৃতিক ভারসাম্য বিবেচনা না করেই বাস্তবায়িত। ফলে নদীটি পূর্বের তুলনায় অনেক গভীর হয়ে পড়ে। এর ফলে ব্রিজের পিলার ও পাটাতনের নিচে থাকা মাটি সরে যায় এবং ধীরে ধীরে ভরহীন হয়ে পড়ে ব্রিজটি। এখন সেটি একপ্রকার শূন্যে ঝুলছে।

ব্রিজটির দুই প্রান্তেই ফাটল ধরেছে। পাটাতন একপাশে হেলে পড়েছে। তারপরও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলাচল করছে শত শত মানুষ, শিক্ষার্থী, কৃষক, রোগী এবং হালকা যানবাহন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

See also  ধোবাউড়ায় পুলিশের হ্যাটট্রিক অভিযান: আবারও ভারতীয় মদসহ তিন মাদক কারবারি আটক,

ব্রিজের ঝুঁকিপূর্ণ অবস্থার ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের টনক নড়ে। এর পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দে ব্রিজটি মেরামত করা হয়।

কিন্তু এই মেরামত কাজ ছিল দায়সারা ও নিম্নমানের। বর্ষার পানির প্রথম ঢলেই মেরামতকৃত অংশ ধসে পড়ে এবং ব্রিজটি আগের মতো ঝুলে যায়। স্থানীয়দের অভিযোগ—সঠিক ইঞ্জিনিয়ারিং বা টেকসই কোনও কাজ না করেই রঙচঙ দিয়ে প্রকল্পের অর্থ খরচ দেখানো হয়েছে।

এ বিষয়ে ছনধরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান বলেন, আমরা পিআইও অফিসের সঙ্গে যোগাযোগ করেছি। যেহেতু পূর্বের মেরামত কাজ টেকসই হয়নি, তাই নতুন করে টেকনিক্যাল টিম পাঠিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

See also  রিক্সাচালকের মামলায় সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের নাম: রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল আজিজ বলেন,
যেভাবে মাটি সরে গেছে, তা শুধু সিমেন্ট লাগিয়ে বা ফাটল বন্ধ করে ঠিক করা যাবে না। পাইলিংসহ নতুন করে সেতু নির্মাণ করতে হবে। নইলে শিগগিরই কেউ প্রাণ হারাবে।

অন্য এক প্রবীণ বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, এখানে বর্ষাকালে নদীর পানি প্রবল বেগে আসে। সেই চাপ কোনো সাময়িক মেরামত টিকাতে পারবে না। প্রকৃতপক্ষে সেতুর অবস্থান ও নকশা নিয়ে নতুন করে ভাবতে হবে।”

ফুলপুরের রামসোনা-বাইশকাহনিয়া সড়কের এই ঝুঁকিপূর্ণ সেতুটি এখনই পূর্ণাঙ্গ সংস্কার বা পুনর্নির্মাণের দাবি রাখে। সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা ও দায়সারা কাজ মানুষের জীবন নিয়ে যে খেলা করছে, তা অগ্রহণযোগ্য। প্রতিদিন যে ঝুঁকিতে মানুষ চলাচল করছে—তা যেন, ফুলপুরের প্রাণহানি শিরোনামে সংবাদ না হয়ে যায়!

Tags: ধসে পড়ার আশঙ্কাফুলপুরে শূন্যে ঝুলছে সেতু!—নদী খননের পর সরে গেছে মাটি
Share217Tweet136
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In