Abdul Hoque Liton

নিখোঁজ আলিফের নিথর দেহ মিলল কচুরিপানার নিচে,

গফরগাঁও থেকে মতিউর রহমান মতি ঃ পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া ছোট্ট আলিফ খান (৫) অবশেষে ফিরল—তবে নিথর দেহে। ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের এক পুকুর থেকে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ভেঙে পড়েছে পরিবার। রোববার (২২ জুন) বিকেলে পাগলা থানা পুলিশের একটি দল পাশের বাড়ির ওয়াসিম খানের …

Read More »

জনগণের দুর্ভোগ নয়, স্বস্তি নিশ্চিত করুন” জেলা প্রশাসক মুফিদুল আলম

তপু রায়হান রাব্বি স্টাফ রিপোর্টারঃ “আমরা সবাই দায়িত্বশীল পদে রয়েছি। আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে আন্তরিক হয়ে কাজ করেন, তাহলেই ময়মনসিংহের মানুষ উপকৃত হবে। নইলে জনগণের দুর্ভোগ আর থামবে না।” রবিবার (২২ জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি বলেন, “দেশটা আমাদের …

Read More »

সড়কে প্রাণ গেল ১৪ জনের, মৃত্যু থামছে না তারাকান্দা-ফুলপুর মহাসড়ক

ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর মহাসড়ক যেন এখন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১৪টি তাজা প্রাণ, আহত হয়েছেন অন্তত ৩০ জনের বেশি। এই মৃত্যু শুধু সংখ্যা নয়—প্রতিটি মৃত্যুর পেছনে আছে অসহায় পরিবার, অকাল স্বপ্নভঙ্গ, আর অগোছালো ভবিষ্যৎ। রোববার (২২ জুন): তিন প্রাণ গেল একসাথে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারাকান্দার বাগুন্দা এলাকায় …

Read More »

ফুটওভার ব্রিজের নিচে কাভার্ডভ্যানে ভারতীয় মদের গোপন চালান

স্টাফ রিপোর্টার, গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ জুন) দুপুরে এ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ২৮ হাজার টাকা। অভিযানের সময় কাভার্ডভ্যান চালক …

Read More »

ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার,

আব্দুল হক লিটন ঃ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ধারাবাহিক অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ভোররাতে কোতোয়ালী মডেল থানার বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং-বাঘমারা এবং হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে …

Read More »

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে সরকার: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত সময় অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত “বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২৪-২৫ পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা ২০২৫-২৬” শীর্ষক আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “সরকার একটি অবাধ, সুষ্ঠু …

Read More »

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে ঝরে গেল ১১ প্রাণ

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা নামতেই ভয়াবহ দুটো সড়ক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়ে ময়মনসিংহ। জেলার তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ ১১ জন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনাগুলোতে নিহতদের মধ্যে রয়েছেন বৃদ্ধ, নারী, কিশোর এবং পরিবহনচালকসহ একাধিক সাধারণ যাত্রী। প্রথম দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায়। একটি সিএনজি অটোরিকশা ও বিপরীত …

Read More »

রক্তাক্ত শুক্রবার, ফুলপুর-তারাকান্দায় মহাসড়কে একদিনেই নিভে গেল ৮ প্রাণ

বাহার উদ্দিন /তপু রায়হান রাব্বি, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৮ জন। শুক্রবার (২০ জুন) বিকেল ও রাতে ঘটে যাওয়া এ দুটি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। নিহতদের মধ্যে বৃদ্ধা, স্কুলছাত্র, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় সিএনজি …

Read More »

তারাকান্দায় সড়কে মৃত্যুর ফাঁদ: অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে দুই জনের করুণ মৃত্যু, হাসপাতালে লড়ছেন আরও চারজন

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ঘটে গেল এক বিভীষিকাময় সড়ক দুর্ঘটনা। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হিমালয় ফিলিং স্টেশনের সামনে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। আহত হন আরও চারজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি …

Read More »

কবরের নীরবতা ভেঙে দিল নিষ্ঠুর হাত! ভালুকায় তিন কঙ্কালসহ যুবক আটক

 ময়মনসিংহ প্রতিনিধি: কবর থেকে তুলে আনা মানুষের কঙ্কাল—ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়, বিক্রির উদ্দেশ্যে। তবে শেষ রক্ষা হয়নি। ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর চেকপোস্টে ধরা পড়ে যায় এক নির্মম চক্রান্ত। শুক্রবার (২০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথবাহিনীর তল্লাশিতে ধরা পড়েন মোঃ মাসুদ রানা (২২)। তার সঙ্গে ছিল তিনটি স্কুলব্যাগ, যার প্রতিটিতে ছিল মানুষের কঙ্কাল—মাথার খুলি পর্যন্ত! …

Read More »

Share with