আব্দুল হক লিটন ঃ আব্বুর কোলে ঘুম আসছিল না ছোট্ট আইয়ুবের। হয়তো ভেবেছিল, একটু পরে মা এসে আদরে ভরিয়ে দেবে। কিন্তু কে জানত, সেই ‘আব্বু’র কোলই হয়ে উঠবে মৃত্যুর পথ! ময়মনসিংহের হালুয়াঘাটে ঘটে গেছে এমনই এক হৃদয়বিদারক ঘটনা—নিজ হাতে নিজের দুই বছরের ছেলেকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেন এক পিতা। নিহত শিশুর নাম আইয়ুব আলী। বয়স মাত্র ২ বছর। …
Read More »Abdul Hoque Liton
লন্ডন বৈঠকে জনগণ খুশি, জমায়াত-এনসিপি অখুশি: ধোবাউড়ায় প্রিন্সের হুঁশিয়ারি
ফজলুল হক ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ “নির্বাচন ছাড়া ক্ষমতার স্বাদ নেওয়ার দিন শেষ”— এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “লন্ডন বৈঠকের পর দেশের মানুষ আশার আলো দেখলেও জামায়াত ও এনসিপির মন খারাপ, কারণ নির্বাচনবিহীন শাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে।” আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের শের-এ-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি …
Read More »হালুয়াঘাটে রোপা আমন বীজ পেতে লটারি বৃহস্পতিবার: কৃষি প্রণোদনায় মিলবে নতুন স্বপ্নের বীজ, ইউএনও আলীনুর খান
স্টাফ রিপোর্ট ঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান বীজ বিতরণের লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই লটারি অনুষ্ঠিত হবে। এতে উপজেলার যেসব কৃষক রোপা আমন বীজ প্রাপ্তির জন্য আবেদন করেছেন, তাদের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী কৃষকদের তালিকা নির্ধারণ করা হবে। এ প্রসঙ্গে …
Read More »ময়মনসিংহে ‘নদী বাংলা জিরো পয়েন্ট মোবাইল’ দোকানে দুর্ধর্ষ চুরি, কোটি টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা জিরো পয়েন্টের পাশে অবস্থিত জনপ্রিয় মোবাইল দোকান ‘নদী বাংলা জিরো পয়েন্ট মোবাইল’-এ ঘটে গেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। গতকাল গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে প্রবেশ করে আনুমানিক এক কোটি টাকার মোবাইল ফোনসেট, বিভিন্ন মূল্যবান অ্যাকসেসরিজ এবং নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। চুরি হওয়া দোকানের মালিক হৃদয় জানান, “প্রতিদিনের মতো রাত ১০টার …
Read More »হালুয়াঘাট গরু বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মসজিদ মার্কেট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। আজ ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান নিজ হাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা হিসেবে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ প্রদান করেন। এ সময় ইউএনও আলীনূর খান বলেন, প্রাকৃতিক কিংবা অপ্রত্যাশিত …
Read More »হালুয়াঘাটে গোয়েন্দা অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে হালুয়াঘাট উপজেলার রংঘমপাড়া এলাকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রূপচাঁন মিয়া (৩১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রূপচাঁনের বাড়ি হালুয়াঘাট উপজেলার বাড়ালিয়াকোনা গ্রামে। ১৭ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই (নিঃ) ফিরোজ আলীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে স্থানীয় মনির স্টোর নামক মনোহারী …
Read More »তারাকান্দায় চিহ্নিত সন্ত্রাসীর বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
তারাকান্দায় চিহ্নিত সন্ত্রাসীর বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুবলিয়াপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী নূরুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বুধবার (১৮ জুন) সকালে সুবলিয়াপাড়া ঈদগাহ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর …
Read More »হালুয়াঘাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের গরুবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে বায়তুস সালাম কাচারী জামে মসজিদ মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে আগুনের লেলিহান শিখা চোখে পড়ে এলাকাবাসীর। সাথে সাথে খবর দেওয়া …
Read More »ফুলপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ ৪ জন কারাগারে,
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা ফুলপুরে মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মিয়া সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জীবন মিয়াকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, গত ১৭ই জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের একটি চৌকস …
Read More »শম্ভুগঞ্জে ভয়াবহ ডাকাতি: ডিবির অভিযানে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার, ৯ সদস্যের ডাকাতচক্র আটক
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জ হেয়ার ব্রিকস্ ফ্যাক্টরিতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ১৪০ কেজি তামার তার, গ্রেফতার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে। গত ২৫ মে রাত আনুমানিক ৩টার দিকে শম্ভুগঞ্জের ওই ইটভাটায় দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা ফ্যাক্টরির তালা …
Read More »
Bijoy71 TV Bijoy71 TV