• Latest
  • Trending
  • All
২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় ঘটবে কোটি জনতার প্রাণের উচ্ছাস -প্রিন্স

২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় ঘটবে কোটি জনতার প্রাণের উচ্ছাস -প্রিন্স

December 23, 2025
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

March 28, 2026
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Friday, April 17, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় ঘটবে কোটি জনতার প্রাণের উচ্ছাস -প্রিন্স

২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় ঘটবে কোটি জনতার প্রাণের উচ্ছাস -প্রিন্স

by Abdul Hoque Liton
December 23, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় ঘটবে কোটি জনতার প্রাণের উচ্ছাস -প্রিন্স
510
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার এক ঐতিহাসিক মহামিলন ঘটবে। এ দিনটি হবে গণতন্ত্রকামী মানুষের প্রাণের উচ্ছাস, আশা ও উদ্দীপনার দিন।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের মনিকুড়া গ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির দেশে ফেরা নয়, এটি ফ্যাসিস্ট শাসনে নির্বাসনে বাধ্য হওয়া একজন মজলুম নেতার ঘরে ফেরা। যার পেছনে একটি জাতির দীর্ঘশ্বাস, ত্যাগ ও মরনপণ সংগ্রামের ইতিহাস জড়িত।

এমরান সালেহ প্রিন্স বলেন, বছরের পর বছর মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে তারেক রহমান প্রবাসে থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু জনগণের ভালোবাসা ও গণঅভ্যুত্থানের শক্তিতে আজ সেই জুলুমের দেয়াল ভেঙে পড়েছে।
তিনি বলেন, এই প্রত্যাবর্তন প্রমাণ করে, জুলুম কখনো চিরস্থায়ী হয় না, আর মজলুমের জয় অনিবার্য।
তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ইতিহাসের এক বরপুত্রের বহু প্রতীক্ষিত শুভ আগমনের বার্তা বহন করছে। এই আগমন নতুন সাহস, নতুন শক্তি ও পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।

See also  হালুয়াঘাটে স্মৃতি সৌধ ও জাদুঘর করা হবে: এমরান সালেহ প্রিন্স

গণঅভ্যুত্থানের পর দেশ যখন আবার গণতন্ত্র ও ভোটের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তেই তারেক রহমানের প্রত্যাবর্তন জাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে মনিকুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী দৌলদ ভূঁইয়া, ইসমাইল ভূঁইয়া, শিক্ষক মঞ্জুরুল হক বিএসসি, মুক্তিযুদ্ধের প্রজন্ম আব্দুর রউফসহ দুই শতাধিক নারী-পুরুষ, যুবক ও শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক পরিকল্পনার ব্যাখ্যা তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রান্তিক কৃষকের জন্য কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে প্রণোদনা, শস্য-মৎস্য-পোল্ট্রি ও গবাদিপশু বীমা, ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র, পরিবারের মায়েদের নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য প্রণোদনা, শিক্ষিত বেকারদের জন্য এক বছরের বেকার ভাতা, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা ও গরিব রোগীদের জন্য ৫০ ধরনের বিনামূল্যের ওষুধ নিশ্চিত করা হবে।

See also  রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে ময়মনসিংহে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

এছাড়াও “ওয়ান টিচার–ওয়ান ট্যাব”, “লার্নিং উইথ হ্যাপিনেস”, সবার জন্য কারিগরি শিক্ষা, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, শিক্ষা কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক তৈরির কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

“তারেক রহমান গ্রাম ও শহরের তৃণমূল জনগোষ্ঠীর কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করছেন। প্রান্তিক কৃষক, নারী, যুবক ও শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তন ঘটলেই সমগ্র বাংলাদেশ আলোকিত হবে।

মনিকুড়া গ্রামের বাসিন্দা ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীন এবং যোগদানকারীদের পক্ষে দৌলদ ভূঁইয়া, ইসমাইল ভূঁইয়া, শিক্ষক মঞ্জুরুল হক বিএসসি ও আব্দুর রউফ।

Tags: ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় ঘটবে কোটি জনতার প্রাণের উচ্ছাস -প্রিন্স
Share204Tweet128
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In