ময়মনসিংহ

সবুজে সবুজে জেগে উঠছে ফুলপুর — জুলাই পূর্ণজাগরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সুশীল …

Read More »

৭০ হাজার টাকা মুক্তিপণেও রক্ষা পেল না সাদাব — গফরগাঁওয়ে জঙ্গলে মিলল নিখোঁজ শিশুর দ্বিখণ্ডিত মরদেহ

আব্দুল হক লিটনঃ নিখোঁজের চারদিন পর অবশেষে জঙ্গল ও পুকুরপাড়ে মিলল ছোট্ট সাদাবের নিথর, দ্বিখণ্ডিত দেহ। ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ দিয়েও প্রাণে রক্ষা পেল না পাঁচ বছরের নিষ্পাপ শিশু সাদাব। নির্মমতার এক হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হলো পুরো দিঘীরপাড় গ্রাম। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার পাগলা থানার দিঘীরপাড় গ্রামের একটি জঙ্গল ও পাশের পুকুরপাড়ে শিশুটির দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে …

Read More »

ষড়যন্ত্রে তারেক রহমানকে থামানো যাবে না, জবাব মিলবে রাজপথে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভে হুঁশিয়ারি

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: “ষড়যন্ত্র যত গভীরই হোক, বিএনপি পথ হারাবে না, তারেক রহমান থামবেন না”—এই হুঁশিয়ারি নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভে ফুঁসে উঠেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার সন্ধ্যায় হালুয়াঘাট বাজারে আয়োজিত এই বিক্ষোভে জমায়েত হয় শতাধিক নেতা-কর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ধারাবাহিক ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ, মিটফোর্ডের বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশব্যাপী অস্থিরতা …

Read More »

সরকারি রাস্তায় পুকুর খনন: ফুলপুরে ৫০ হাজার টাকা জরিমানা, কঠোর হুঁশিয়ারি ইউএনওর

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে সরকারি রাস্তার জায়গা ব্যবহার করে পুকুর খননের অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। রবিবার (১৪ জুলাই) বালিয়া ইউনিয়নের এক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে ইউএনওর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, স্থানীয় ইউপি প্রশাসক …

Read More »

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুইটি অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বড় কালিবাড়ী সংলগ্ন এস.কে হাসপাতালের সামনে পাঁকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পাটগুদাম আটআনি পুকুরপাড়া এলাকার নিহাদ ইসলাম জ্যাম, মাসকান্দা গংসার মোড় এলাকার রফিকুর ইসলাম সনেট এবং ৩১নং …

Read More »

ফুলপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও স্থানীয় গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ করে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। সভা সঞ্চালনায় ছিলেন সহকারী …

Read More »

ককটেল হামলার প্রতিবাদে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ময়মনসিংহ মহানগর যুবদল। হামলার প্রতিবাদে আজ রবিবার বিকেলে মহানগরের বিভিন্ন সড়কে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে স্লোগান ওঠে— “ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াও, গণতন্ত্র বাঁচাও”। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)। শহরের নতুন বাজার মোড় থেকে …

Read More »

রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাস-চাঁদাবাজি ও হত্যার বিরুদ্ধে নেত্রকোনায় ‘দ্য রেড জুলাই’-এর প্রতিবাদ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টারঃ রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও বিচারহীনতার বিরুদ্ধে ‘দ্য রেড জুলাই’ নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় জেলা শহরের তেরি বাজার মোড়ে, পোস্ট অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচিতে নেত্রকোনা শহরের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এটি …

Read More »

চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু, বিএনপি যুবদল নেতার বিরুদ্ধে ফুলপুরে তীব্র প্রতিবাদ

éতপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলপুর উপজেলা শাখার ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিকাল থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মানুষ এসে জমায়েত …

Read More »

মানুষ না বদলালে রাষ্ট্র বদলায় না: এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “আমরা যতই আইন, অবকাঠামো বা প্রশাসনিক সংস্কারের কথা বলি না কেন, যদি মানুষের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও ন্যায্যতাবোধ জাগ্রত না হয়, তাহলে রাষ্ট্র কখনো বদলাবে না। কারণ মানুষ না বদলালে রাষ্ট্র বদলায় না।” তিনি শুক্রবার (তারিখ) ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত “আলোকিত হালুয়াঘাট: রূপকল্প” শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন। …

Read More »

Share with