স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের একজন সাবেক নেতা ও যুবলীগের একজন সক্রিয় আহ্বায়ককে। রোববার (৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে ধোবাউড়া থানার পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান এবং ধোবাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান আকন্দ …
Read More »ময়মনসিংহ
তারাকান্দায় প্রেমের ফাঁদে নারী হত্যা, সেপটিক ট্যাংকে লাশ গোপন; পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১
ইনসেডে,সুফিয়া খাতুন মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয় সেপটিক ট্যাংকে। নিখোঁজের চারদিন পর গলিত লাশ উদ্ধার হলে শুরু হয় তদন্ত। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৩ জুলাই সকাল ১০টার দিকে একটি …
Read More »বিএনপির বিরুদ্ধে অপপ্রচার নয়, সাহস থাকলে ভোটের মাঠে আসুন,হুশিয়ারি প্রিন্সের
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন-তেন বা পাতানো নির্বাচনের পক্ষে নয়, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন চায়—এমনই দৃঢ় বার্তা দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। সাহস থাকলে রাজনৈতিক মাঠে নামুন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই …
Read More »ফুলপুরে ২২ বছর পর বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর ইউনিয়নের তৃণমূল সম্মেলন। শনিবার (৫ জুলাই) বিকেলে কাজিয়াকান্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ …
Read More »নারী বান্ধব রাজনীতি ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: এমরান
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি নারী বান্ধব রাজনৈতিক দল— এমন মন্তব্য করে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” তিনি শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ডভিত্তিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় …
Read More »ময়মনসিংহের নান্দাইলে পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেফতার
মোঃ আব্দুল হক লিটনঃ পুলিশ সুপারের নির্দেশে ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এর সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একদিনেই বিভিন্ন মামলা ও অভিযোগে মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবারে পরিচালিত এই অভিযানে নান্দাইল থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি, তদন্তে পাওয়া অভিযুক্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তি গ্রেফতার হন। পুলিশ জানায়, অভিযানে একটি ট্রাক চুরির …
Read More »স্থানীয় সরকারকে ফাঁদে ফেলে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ-বিএনপি নেতা প্রিন্স
মোঃ আব্দুল হক লিটনঃ হালুয়াঘাটে বিএনপি-সমর্থিত ইউপি সদস্যদের মতবিনিময় সভায় আওয়ামী শাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যরা আওয়ামী লীগের ক্ষমতার দম্ভ ও দখলদারির কারণে জনগণের কল্যাণে কাজ করতে পারেননি। আওয়ামী লীগ স্থানীয় সরকার ব্যবস্থাকে ফাঁদে ফেলে গণতন্ত্র ধ্বংস করেছে। “স্থানীয় সরকার হলো জনগণের শাসনের মূল ভিত্তি। অথচ …
Read More »ময়মনসিংহে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথসভা
মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহঃ বিএনপির কেন্দ্র ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কাহারগাঁও রঙ্গারদারা বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক …
Read More »রাজনীতি করতে এসেছি, রাজনীতির শৃঙ্খলা ভাঙতে নয়”—বিএনপি নেতা বাবুল
আব্দুল হক লিটন ময়মনসিংহঃ “আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতির শৃঙ্খলা ভাঙতে নয়”—শুক্রবার সকালে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় দলের প্রচারকালে এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুল। সকাল থেকেই শাহগঞ্জ বাজার, বিভিন্ন চা-স্টল ও দোকানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগের মাধ্যমে তিনি স্থানীয় …
Read More »ধোবাউড়ায় বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
মোঃ মাহিম আল খোকন ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ রাসেল (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি স্কুল ব্যাগ ভর্তি অবৈধ মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলীর …
Read More »
Bijoy71TV Bijoy71TV