মোঃ আব্দুল হক লিটন ঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের সফল রূপকার।” তিনি বলেন, এ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা জনতার তাড়া খেয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, …
Read More »ফুলপুরে প্রেমসংক্রান্ত হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা: ফাঁসির দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে আলোচিত কিশোর আবু রায়হান নেহাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে টানা উত্তেজনা বিরাজ করছে। প্রেমসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর আন্দোলন আরও তীব্র রূপ নিচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার ভাইটকান্দি সখল্যা মোড়ে নিহত নেহালের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অভিযুক্ত প্রেমিকা শান্তার পিতা শেখ …
Read More »ভৈরবে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
সোহানুর রহমান সোহান, ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। সোমবার (২২ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরও বেগবান করতে প্রতিবছরের মতো এবারও এই কৃষি মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি বিভাগ। এবারের মেলায় ১৪টি স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন বনজ, ফলজ, …
Read More »নিখোঁজ আলিফের নিথর দেহ মিলল কচুরিপানার নিচে,
গফরগাঁও থেকে মতিউর রহমান মতি ঃ পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া ছোট্ট আলিফ খান (৫) অবশেষে ফিরল—তবে নিথর দেহে। ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের এক পুকুর থেকে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ভেঙে পড়েছে পরিবার। রোববার (২২ জুন) বিকেলে পাগলা থানা পুলিশের একটি দল পাশের বাড়ির ওয়াসিম খানের …
Read More »জনগণের দুর্ভোগ নয়, স্বস্তি নিশ্চিত করুন” জেলা প্রশাসক মুফিদুল আলম
তপু রায়হান রাব্বি স্টাফ রিপোর্টারঃ “আমরা সবাই দায়িত্বশীল পদে রয়েছি। আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে আন্তরিক হয়ে কাজ করেন, তাহলেই ময়মনসিংহের মানুষ উপকৃত হবে। নইলে জনগণের দুর্ভোগ আর থামবে না।” রবিবার (২২ জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি বলেন, “দেশটা আমাদের …
Read More »সড়কে প্রাণ গেল ১৪ জনের, মৃত্যু থামছে না তারাকান্দা-ফুলপুর মহাসড়ক
ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর মহাসড়ক যেন এখন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১৪টি তাজা প্রাণ, আহত হয়েছেন অন্তত ৩০ জনের বেশি। এই মৃত্যু শুধু সংখ্যা নয়—প্রতিটি মৃত্যুর পেছনে আছে অসহায় পরিবার, অকাল স্বপ্নভঙ্গ, আর অগোছালো ভবিষ্যৎ। রোববার (২২ জুন): তিন প্রাণ গেল একসাথে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারাকান্দার বাগুন্দা এলাকায় …
Read More »ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার,
আব্দুল হক লিটন ঃ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ধারাবাহিক অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ভোররাতে কোতোয়ালী মডেল থানার বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং-বাঘমারা এবং হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে …
Read More »ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে ঝরে গেল ১১ প্রাণ
শুক্রবার (২০ জুন) সন্ধ্যা নামতেই ভয়াবহ দুটো সড়ক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়ে ময়মনসিংহ। জেলার তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ ১১ জন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনাগুলোতে নিহতদের মধ্যে রয়েছেন বৃদ্ধ, নারী, কিশোর এবং পরিবহনচালকসহ একাধিক সাধারণ যাত্রী। প্রথম দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায়। একটি সিএনজি অটোরিকশা ও বিপরীত …
Read More »তারাকান্দায় সড়কে মৃত্যুর ফাঁদ: অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে দুই জনের করুণ মৃত্যু, হাসপাতালে লড়ছেন আরও চারজন
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ঘটে গেল এক বিভীষিকাময় সড়ক দুর্ঘটনা। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হিমালয় ফিলিং স্টেশনের সামনে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। আহত হন আরও চারজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি …
Read More »কবরের নীরবতা ভেঙে দিল নিষ্ঠুর হাত! ভালুকায় তিন কঙ্কালসহ যুবক আটক
ময়মনসিংহ প্রতিনিধি: কবর থেকে তুলে আনা মানুষের কঙ্কাল—ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়, বিক্রির উদ্দেশ্যে। তবে শেষ রক্ষা হয়নি। ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর চেকপোস্টে ধরা পড়ে যায় এক নির্মম চক্রান্ত। শুক্রবার (২০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথবাহিনীর তল্লাশিতে ধরা পড়েন মোঃ মাসুদ রানা (২২)। তার সঙ্গে ছিল তিনটি স্কুলব্যাগ, যার প্রতিটিতে ছিল মানুষের কঙ্কাল—মাথার খুলি পর্যন্ত! …
Read More »
Bijoy71 TV Bijoy71 TV